Monday, March 16, 2026

দিল্লির পুরভোটেও বাঙালিদের বঞ্চনা, কেমন হল নির্বাচন

Date:

Share post:

দিল্লিতে পুরনির্বাচন (Delhi Municipal Corporation) ঘিরে সরগরম রাজধানী। প্রভাব পড়ল চিত্তরঞ্জন পার্কের (Chiitaranjan Park) ভোটারদের মধ্যে, উত্তাপ ছড়াল ‘মিনি কলকাতা’। পুর নির্বাচনে একজনও বাঙালি প্রার্থী (Bengali Candidate) দেওয়া হয়নি, এই নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন দিল্লির বাঙালিরা। ভোট (Election) মেশিনেও তার প্রতিফলন ঘটেছে।

আজ রবিবার অর্থাৎ ৪ ডিসেম্বর দিল্লির পুরনিগমের ভোটগ্রহণ ছিল। কিন্তু এই নির্বাচনকে ঘিরে ক্ষুব্ধ দিল্লির বাঙালিরা। বিজেপি (BJP), আপ (AAP) কিংবা কংগ্রেস (Congress) – কোনও দলই বাঙালিদের সম্মান করে না বলে দাবি দিল্লির বাঙালিদের। এলাকায় অন্তত ২০ থেকে ২৫ লক্ষ বাঙালি আছে। কিন্তু কোনও দলই বাঙালিদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়নি। পুর নির্বাচনে কোথাও কোনও দল কোনও বাঙালিকে প্রার্থী করেনি। ভাল ভাল কর্মী থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেওয়া হয়নি, এমনই অভিযোগ তুলছেন বাসিন্দারা। ওয়ার্ড নম্বর ১৭১, অর্থাৎ চিত্তরঞ্জন পার্ক ওয়ার্ডে বিজেপি দলেই প্রার্থী হওয়ার উপযুক্ত অন্তত ৬ জন বাঙালি ছিলেন। কিন্তু, সম্ভবত বাঙালি হওয়াতেই তাঁদের সুযোগ দেওয়া হয়নি। সেই কারণেই দুপুর ১টা বেজে গেলেও মাত্র ২০ শতাংশ ভোট পড়েছে চিত্তরঞ্জন পার্কে। ২৫০টি ওয়ার্ডে মোট ১,৩৪৯ জন প্রার্থী ভোটে লড়ছেন।  সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোটের ফল বেরোবে আগামী ৭ ডিসেম্বর । রাজ্য নির্বাচন কমিশন অনুসারে, দিল্লিতে মোট ভোটারের সংখ্যা ১,৪৫,০৫,৩২২ যার মধ্যে ৭৮,৯৩,৪০৩ জন পুরুষ, ৬৬,১০,৮৫৮ জন মহিলা এবং ১,০৬১ জন ট্রান্সজেন্ডার রয়েছে৷ দিল্লিতে ১০০ বছরের বেশি বয়সী ২২৯ জন ভোটার রয়েছেন। ৮০ থেকে ১০০ বছরের মধ্যে ভোটারের সংখ্যা ২,০৪,৩০১। প্রথমবার ভোট দেওয়া যুবকের সংখ্যা প্রায় ৯৫৪৫৮।

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...