Monday, April 6, 2026

ডিএ মামলায় হাইকোর্টের রায়ে আপাতত সুপ্রিম স্থগিতাদেশ নয়! পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর

Date:

Share post:

ডিএ মামলায় (DA Case) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কোনও স্থগিতাদেশ নয় বলে সাফ জানাল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি সোমবার আদালত অবমাননার মামলার শুনানির উপরেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। আগামী ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আর ওইদিনের মধ্যেই মামলার উভয়পক্ষকেই নিজেদের সংক্ষিপ্ত যুক্তি লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই মামলায় সরকারি কর্মী সংগঠনের পক্ষে সওয়াল করছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya) ও রাজ্যের পক্ষে লড়ছেন আইনজীবী অভিষেক মনু সিংভি (Abhishek Manu Shinghvi)। বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের (Justice Dinesh Maheshwari and Justice Hrishikesh Roy) ডিভিশন বেঞ্চে (Division Bench) ডিএ মামলার শুনানি চলছে।

এদিন রাজ্যের আইনজীবী সওয়াল করেন, বছরে দুবার ডিএ দেওয়া সম্ভব নয়, তাতে ৪২ হাজার কোটি টাকা খরচ হবে। রাজ্যের মাথায় বাড়তি বোঝা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আইনজীবী আরও জানান, রাজ্য সরকার ১২৫ শতাংশ হারে ডিএ দিয়েছে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...