Tuesday, June 23, 2026

সাতসকালেই গড়িয়ায় স্টেশন সংলগ্ন বাড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

সপ্তাহের শুরুর দিনেই সাতসকালে অগ্নিকাণ্ড। গড়িয়া স্টেশনের কাছে তেঁতুলবেড়িয়া এলাকায় একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। তবে বাড়িটি ঘিঞ্জি এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকে।

আরও পড়ুন:বেলুড়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন!ভস্মীভূত কারখানার একাংশ
দমকল সূত্রে খবর, সোমবার সকাল ৬ টা ০৫ নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাড়ির ভিতরে আগুনের উৎসে জল ঢেলে তা নেভানোর চেষ্টা চালাচ্ছেন কর্মীরা। বাইরে থেকেও জল দেওয়া হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

প্রতিবেশীরা জানান,  সোমবার ভোরবেলা আচমকাই বাড়িটি থেকে আগুনের ফুলকি দেখতে পান বাসিন্দারা। বাড়ির ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। খবর পেতেই ঘটনাস্থলে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়রাও।

কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...