Wednesday, June 24, 2026

রেকর্ড অর্থেই সৌদি আরবের ক্লাবে সই করছেন রোনাল্ডো: রিপোর্ট

Date:

Share post:

বিশ্বকাপের গরম আবহওয়ার মধ‍্যে আবারও চর্চায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সদ‍্য ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে সম্পর্ক বিচ্ছেদ করেছেন সিআর সেভেন। আর এবার বড় প্রশ্ন কোন ক্লাবে যোগ দেবেন তিনি। আর এরই মধ‍‍্যে সরগরম একটি খবর।

জনপ্রিয় স্প্যানিশ পত্রিকা খবর অনুযায়ী, সৌদি আরবের ক্লাব আল নাসের ক্লাবে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চুক্তি অনুযায়ী সাইনিং ফি হবে ১০০ মিলিয়ন ইউরো। এছাড়া বিজ্ঞাপন ও ইনসেনটিভ দিয়ে রোনাল্ডোর বার্ষিক বেতন হবে ২০০ মিলিয়ন ইউরো। তবে এই নিয়ে রোনাল্ডো বা তার এজেন্টের তরফ থেকে সরকারি কোনো বিবৃতি সামনে আসেনি।

রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের পর আগামী ১ জানুয়ারি আল নাসেরে সই করতে পারেন রোনাল্ডো। যদিও এর মধ্যেই পর্তুগিজ অধিনায়কের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সৌদি আরবের ক্লাবের প্রস্তাব নিয়ে ভাবছেন না রোনাল্ডো।

গত বেশ কয়েকদিন আগে একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকারের পরেই ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর তারপরই জল্পনা বেড়েছিল রোনাল্ডোর এশিয়ার কোন ক্লাবে সই করার। যার মতে প্রথমেই নাম ছিল সৌদি আরবের এই ক্লাবের।

আরও পড়ুন:মন্থর বোলিং, জরিমানা করা হল ভারতীয় দলকে

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...