Wednesday, June 24, 2026

মন্থর বোলিং, জরিমানা করা হল ভারতীয় দলকে

Date:

Share post:

এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই তো বাংলাদেশের বিরুদ্ধে হার, তারপর জরিমানা। বাংলাদেশের বিরুদ্ধে মন্থর ওভার রেটের কারণে কেটে নেওয়া হল ম্যাচ ফি-র ৮০ শতাংশ। সোমবার এমনটাই জানান হল। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে এক উইকেটে হেরে যায় ভারত। শেষ ওভারে মেহেদি হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমানের জুটি জিতিয়ে দেয় বাংলাদেশকে।

আইসিসি-র এলিট প্যানেল ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে এদিন জানিয়েছেন, নির্ধারিত সময়ে চার ওভার কম বল করেছে ভারতীয় দল। আইসিসি-র নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের থেকে যত ওভার কম হবে, প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কাটানো হবে। আর সেই নিয়ম অনুযায়ী ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে ভারতীয় দলকে। আর একটি ওভার কম করলে পুরো ম্যাচ ফি-টাই কাটা হত।’ আর এই অপরাধ মেনে নিয়েছেন রোহিত শর্মারা। ফলে কোনও শুনানি হচ্ছে না।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...