Tuesday, March 24, 2026

FIFA WC 2022 : মেসি-এমবাপেতে মজেছে কাতার বিশ্বকাপ !

Date:

Share post:

পায়ে পায়ে এবার সোনার কাপ দখলের লড়াই। বিশ্বজয়ের লড়াই জমে উঠেছে আর মাঠের আমেজ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। এই বিশ্বকাপ (FIFA World Cup 2022)যেন অঘটনের কিন্তু প্রিয় তারকার লড়াই দেখতে মুখিয়ে আছেন ফ্যানেরা। তবে ২০২২ এর এই বিশ্বযুদ্ধে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দুই তারকা – লিওনেল মেসি (Lionel Messi)আর কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) এখন আর্জেন্টিনা (Argentina) আর ফ্রান্সের (France) এই তুই খেলোয়াড়ের পায়ের জাদুতেই কাবু গোটা বিশ্ব।

৩২ দলের লড়াই শেষে এবার কাতার বিশ্বকাপের নকআউট রাউন্ড খেলা চলছে। আর্জেন্টিনা ইতিমধ্য়েই কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করেছে। আর সবাই বলছেন এতে অধিনায়কের কৃতিত্ব সবথেকে বেশি। তাই বিশ্বজুড়ে যেন শুধুই মেসি। এরই মধ্য়ে ৩ ম্য়াচে ৩ গোল করেছেন লিও। ম্য়াচ সেরার পুরস্কার পেয়েছেন ২টি। কাতার বিশ্বকাপের মাটিতে তিনি খেললেন কেরিয়ারের ১০০০ তম ম্য়াচ। লিওর কেরিয়ারের গোল সংখ্য়া ৭৮৯টি। বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে মেসি যে এগিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে ফ্রান্সও। আর ফ্রেঞ্চ শিবিরে অশ্বমেধের ঘোড়া কিলিয়ান এমবাপে। ৪ ম্য়াচে ৫ গোল করে তিনিই সোনার জুতোর সব থেকে বড় দাবিদার। এক ক্লাবে কাঁধে কাঁধ মিলিয়ে খেললেও বিশ্বকাপের মাটিতে তাঁরা প্রতিপক্ষ। দু’জনই এখন নিজের দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য মরিয়া। মেসি যেমন কেরিয়ারের শেষ বিশ্বকাপে প্রথম ট্রফি জিততে চান, তেমনই এমবাপে চাইছেন, খেতাব ধরে রাখতে। আর দুজনের লড়াই দেখে উত্তেজনার পারদ চড়ছে ফ্যানেদের মনেও।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...