Monday, April 6, 2026

হরমনপ্রীত কৌরদের নতুন ব্যাটিং কোচ হলেন হৃষিকেশ কানিতকর

Date:

Share post:

ভারতীয় মহিলা ক্রিকেট দলে কোচ বদল। হরমনপ্রীত কৌরদের নতুন ব্যাটিং কোচ হিসাবে নিযুক্ত হলেন হৃষিকেশ কানিতকর। মঙ্গলবার এমনটাই জানিয়ে দেওয়া হল বিসিসিআইয়ের তরফ থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ থেকেই হরমনপ্রীতদের দায়িত্ব তুলে নেবেন কানিতকর। এদিকে সরিয়ে দেওয়া হল দলের হেড কোচ রমেশ পাওয়ারকে। রমেশ পাওয়াকে এবার থেকে দেখা যাবে নতুন ভূমিকায়। তিনি ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিযুক্ত হলেন।

নতুন দায়িত্ব হাতে পেয়ে কানিতকর জানিয়েছেন, “জাতীয় মহিলা দলের ব্যাটিং কোচ নিযুক্ত হতে পারা সম্মানের। এই দলের দারুণ সম্ভবনা রয়েছে। অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ মিশেল রয়েছে এই দলে। সামনে যে কোনও চ্যালেঞ্জ নিতে পারবে এই দল। বেশ কয়েকটা বড় টুর্নামেন্ট রয়েছে সামনে। ব্যাটিং কোচ হিসেবে আমার এবং দলের কাছে যা উত্তেজক হতে চলেছে।”

মুম্বইয়ে ৯ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। অজি সিরিজ থেকেই দায়িত্ব নিচ্ছেন কানিতকার।

এদিকে এনসিএতে যাওয়া নিয়ে পাওয়ার বলেন,”মহিলা সিনিয়র দলের হেড কোচ হিসেবে দারুণ অভিজ্ঞতা অর্জন করলাম। বিগত কয়েক বছরে বেশ কয়েকজন নামি, উদীয়মান তারকার সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতা নিয়ে এনসিএ-তে আগামী প্রজন্মের ক্রিকেটার তুলে আনার কাজে লাগাতে চাই। জাতীয় দলের বেঞ্চ উন্নত করার জন্য ভিভিএসের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।”

এদিকে রমেশ পাওয়ারকে এনসিএ-তে পাওয়া নিয়ে লক্ষণ বলেন,”রমেশ পাওয়ার যোগ দেওয়ায় স্পিন বোলিং কোচ হিসেবে এনসিএ তাঁর দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগাতে বদ্ধপরিকর। ঘরোয়া ক্রিকেট হোক বা বয়সভিত্তিক, আন্তর্জাতিক ক্রিকেট সার্কিট দলের উন্নতিতে উনি কার্যকরী ভূমিকা নেবেন। এই বিষয়ে আমি নিশ্চিত। এনসিএ-তে ওঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি।”

 

 

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...