Friday, April 3, 2026

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল মেডিক্যাল কলেজ, রাতভর ঘেরাও অধ্যক্ষ

Date:

Share post:

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ। রাতভর বিক্ষোভ, অধ্যক্ষের ঘরের সামনে লাগাতার অবস্থান করেন ডাক্তারি পড়ুয়ারা। রাত থেকেই ঘেরাও অধ্যক্ষ-সহ একাধিক শিক্ষক। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি পড়ুয়াদের।

আরও পড়ুন:উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন, বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে তৃণমূল ছাত্রপরিষদ

কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্র ইউনিয়নের নির্বাচনের দাবি জানানো হলেও তা মানছে না কলেজ কর্তৃপক্ষ। অনেক টালবাহানার পর আগামী ২২ ডিসেম্বর নির্বাচন হবে বলে স্থির করা হয়। কিন্তু এরপর কর্তৃপক্ষের কাছ থেকে কোনও নিশ্চয়তা না পেয়ে সোমবার বিক্ষোভে সামিল হয় পড়ুয়ারা। অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয় বিক্ষোভ। হুঁশিয়ারি, যতক্ষণ না নির্বাচন নিয়ে নিশ্চিত কোনও বার্তা দেওয়া হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে। অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস সহ বিভিন্ন বিভাগের প্রধানদেরকে আটকে রেখে বিক্ষোভ শুরু হয়। কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত থেকেই রয়েছে বউবাজার থানার পুলিশ।

পড়ুয়াদের অভিযোগ, সোমবার নির্বাচন সংক্রান্ত বিষয়ে অধ্যক্ষের অফিসে বৈঠকের কথা ছিল। সেইমতো তাঁরা বৈঠকে যোগ দিতে যান। কিন্তু সেখানে গেলে অধ্যক্ষের অফিস থেকে জানানো হয় ছাত্র সংসদ নির্বাচন হবে না। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...