Tuesday, June 23, 2026

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন, বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে তৃণমূল ছাত্রপরিষদ

Date:

Share post:

ফের অশান্ত বিশ্বভারতী। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে মঞ্চ বেঁধেছেন বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াদের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্য়ালয়ে অনৈতিক কাজ হচ্ছে। খোদ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও নাকি বিভিন্ন বেনিয়মের সঙ্গে যুক্ত! যাঁরা প্রতিবাদ করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। স্রেফ পরীক্ষার বসতে না দেওয়া নয়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পুনরায় ভর্তি নেওয়া হচ্ছে না পড়ুয়াদের। উপাচার্যর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্বভারতীর পড়য়ারাই।

আরও পড়ুন:বিশ্বভারতীতে বিক্ষোভ অব্যাহত, উপাচার্যের বাড়ির সামনে অবস্থানে পড়ুয়াদের একাংশ

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের মাখেই বিশ্বভারতীর পড়ুয়াদের পাশে দাঁড়াল তৃণমূল ছাত্র পরিষদ।আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করলেন তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। তাঁর দাবি, ”শান্তিনিকেতনে যে ঐতিহ্য, যে গরিমা, তা নষ্ট করছেন উপাচার্য। পৌষমেলারও অনুমতি দিচ্ছেন না, হচ্ছে টা কী!”

তৃণমূল ছাত্রনেতা সুদীপের আরও অভিযোগ, “বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ১১ দিন ধরে চলা ছাত্র-ছাত্রীদের ধর্নায় উপস্থিত হয়ে উপাচার্যের বাড়ির বাইরে আক্রান্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে নিয়ে দেখা কর‍তে গেলে বাধা দেওয়া হয়। ভয়ের পরিবেশ বিশ্বভারতীতে। বিজেপির বিরুদ্ধে কথা বললেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। পিএইচডি বাতিল করা এবং ছাত্রছাত্রীদের আক্রমণ সহ বিভিন্ন ইস্যুতে চলছে ধর্না চলছে।”

এর আগে, বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে উপাচার্যের সঙ্গে দেখা করতে যান আন্দোলনকারী পড়ুয়ারা। অভিযোগ, সেন্ট্রাল অফিসের নিরাপত্তারক্ষী নাকি তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর হুমকি দেন! এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। শুরু হয় হাতাহাতি! পড়ুয়াদের দাবি, বেশ কয়েকজন আহত হয়েছেন। সেদিন থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। তাঁদের পাশে দাঁড়িয়ে শাসক দলের ছাত্র সংগঠন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...