Tuesday, June 23, 2026

উত্তরবঙ্গের ৩ জায়গায় রেল রোকো কর্মসূচির জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা

Date:

Share post:

মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গের তিন জায়গায় শুরু হয়েছে  ১২ ঘণ্টার রেল রোকো কর্মসূচি। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঙ্গের ডাকে শুরু হয়েছে রেল রোকো কর্মসূচি। যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।


আরও পড়ুন:জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ কুড়মি সম্প্রদায়ের , দুর্ভোগে যাত্রীরা

মঙ্গলবার ভোর থেকেই পৃথক রাজ্যে দাবিতে কোচবিহার, জলপাইগুড়ি ও মালদায় এই রেল রোকো কর্মসূচি শুরু হয়েছে। যার জেরে  ময়নাগুড়ি স্টেশনে দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস,  জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে আছে আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস। ধূপগুড়িতে দাঁড়িয়ে আছে ডাউন অবধ-অসম এক্সপ্রেস। অফিস টাইমে এই কর্মসূচির জেরে চরম হয়রানির শিকার নিত্যযাত্রীরা। এমনকি এর জেরে অসুস্থ রোগী নিয়েও আটকে পড়েছেন যাত্রীরা। এর জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা, জল-খাবার মিলছে না।

ঘণ্টার পর ঘণ্টা রেল লাইনের ওপর বিক্ষোভকারীরা বসে থাকায় অনেকেই শিশুদের নিয়ে নেমে বাস ধরে চলে যেতে বাধ্য হচ্ছেন। কোচবিহারেও একই কারণে রেল পরিষেবা বিপর্যস্ত। এদিকে এই বিক্ষোভের জেরে যাতে কোনও অশান্তি না ছড়ায় সেদিকে নজর রেখে নিউ কোচবিহার, গুমানি হাট, ঘোকসাডাঙ্গা স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...