Saturday, March 28, 2026

আজ প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে পর্তুগাল, রোনাল্ডোদের সামনে সুইসরা

Date:

Share post:

আজ বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে পর্তুগাল। প্রতিপক্ষ সুইজারল্যান্ড। লিওনেল মেসি বিশ্বকাপের নক-আউটে ব্যক্তিগত গোল-খরা কাটিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি পারবেন? এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন।অবিশ্বাস্য হলেও সত্যি। আম্তর্জাতিক ফুটবলে ১১৮টি গোলের মালিক রোনাল্ডো বিশ্বকাপের নক-আউট পর্বে আজ পর্যন্ত গোল করতে পারেননি! যে আটটি বিশ্বকাপ গোল তাঁর নামের পাশে রয়েছে, তার প্রত্যেকটিই এসেছে গ্রুপ পর্বে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। শাপমুক্ত হতে সুইসদেরই বেছে নেবেন সিআর সেভেন! কারণ এটাই তাঁর শেষ বিশ্বকাপ।

এদিকে যাঁকে  নিয়ে এত আলোচনা, সেই রোনাল্ডো অবশ্য মেজাজেই রয়েছেন। রবিবার বান্ধবী জর্জিনা ও বোন কাতিয়ার সঙ্গে কাতার ঘুরতে বেরিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা। যা নিয়ে মৃদু সমালোচনাও হচ্ছে। যদিও তাতে পাত্তা দিচ্ছেন রোনাল্ডো। বরং সুইজারল্যান্ড ম্যাচের আগে প্র্যাকটিসে ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। রোনাল্ডোর সতীর্থ উইলিয়াম কার্ভালহোও জানিয়ে রাখছেন, দল ঐক্যবদ্ধ। পর্তুগিজ মিডফিল্ডারের বক্তব্য, ‘‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল। লক্ষ্যপূরণের জন্য গোটা দল এককাট্টা হয়েই লড়াই করছে।’’

পাল্টা তাল ঠুকছে সুইজারল্যান্ডও। সুইস তারকা জারদান শাকিরি ফুটবল দুনিয়ায় পরিচিত ‘আল্পসের মেসি’ নামে। তিনি বলছেন, ‘‘আমাদের কাছে এটা আরও একটা ম্যাচ। পর্তুগাল ভাল দল। কাপ জেতার অন্যতম দাবিদার। এই ম্যাচেও সবাই ওদের এগিয়ে রাখছে। ফলে ওরাই চাপে থাকবে। আমরা খোলা মনে খেলব।’’ শাকিরির সংযোজন, ‘‘আমাদের দলে কোনও রোনাল্ডো নেই। আমরা ব্যক্তি নয়, দলগত ফুটবলে বিশ্বাসী। পর্তুগাল ম্যাচটাও সেভাবেই খেলব।’’ বলছেন বটে, তবে কাজটা সহজ হবে না। কারণ তাঁদের বিপক্ষে রোনাল্ডোর মতো কেউ আছেন। যিনি একাই একশো।

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...