Tuesday, June 23, 2026

কানাডায় দুষ্কৃতীর গু*লিতে প্রাণ হারালেন শিখ মহিলা

Date:

Share post:

কানাডায় ফের ভারতীয় বংশোদ্ভূতের উপর হামলা। সোমবার আচমকাই পেট্রোল পাম্পে দুষ্কৃতীর গুলিতে প্রাণ হারান এক শিখ মহিলা। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। যদিও এখনও পলাতক হামলাকারী।

আরও পড়ুন:উত্তরবঙ্গের ৩ জায়গায় রেল রোকো কর্মসূচির জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা

কানাডার সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার ঘটনাটি ঘটেছে মিসিসাউগা এলাকার একটি পেট্রোল পাম্পে। মৃতার নাম পবনপ্রীত কউর(২১)। তিনি অন্টারিও প্রদেশের ব্রাম্পটন শহরের বাসিন্দা ছিলেন। স্থানীয় পুলিশ সূত্রের খবর,  নিহত মহিলা মিসিসাউগার পেট্রল পাম্পে কাজ করতেন। ভিডিও ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, ওই এলাকায় বেশ কিছুক্ষণ ধরে টহল দিচ্ছেল হামলাকারী। তার পরনে একটি মাথা ঢাকা লম্বা জ্যাকেট ছিল। ঘটনাস্থলে দাঁড়িয়ে ওই ব্যক্তি সিগারেট খাচ্ছিল।ঘটনাস্থলের ফুটেজ দেখে হামলাকারীকে গ্রেফতারির চেষ্টা চালাচ্ছে পুলিশ। কেন বা ক কারণে পবনপ্রীতের ওপর হামলা চালানো হল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, কানাডায় ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের প্রতি হিংসার ঘটনা বাড়ছে। গত সেপ্টেম্বর মাসে কানাডায় একটি হিন্দু মন্দিরকে নিশানা করেছিল ‘খলিস্তানিরা’। এহেন পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয় পড়ুয়া ও পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছিল ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে স্পষ্টতই জানানো হয়, কানাডায় ভারতবিদ্বেষ বাড়ছে। ফলে নাগরিকদের সতর্ক থাকতে হবে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...