Monday, February 9, 2026

নদী ভাঙন নিয়ে দিল্লিতে দরবার : সর্বদলীয় প্রতিনিধিদল নিয়ে শুভেন্দুকে ফোন শোভনদেবের

Date:

Share post:

নদী ভাঙনের সমস্যা নিয়ে দিল্লিতে দরবার করতে যাবে রাজ্যের প্রতিনিধি দল। সেখানে সবদলের প্রতিনিধিরা। সেখানে প্রথমে রাজি হয়েও, পরে পিছু হঠে বিজেপি (BJP)। এই বিষয়ে নিয়ে সর্বদল প্রতিনিধি দল গঠনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ফোন করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chatterjee)।

বিধানসভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, পরিষদীয় মন্ত্রীর নেতৃত্বে সরকারপক্ষের ৫ এবং বিরোধীপক্ষের ৪ বিধায়কের প্রতিনিধি দল গঠন করে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করতে যাওয়ার কথা। মঙ্গলবার, বিধানসভায় পরিষদীয় মন্ত্রী জানান, বিজেপির তরফে ওই প্রতিনিধি দলে কোন কোন বিধায়ক থাকবেন তা জানতেই তিনি বিরোধী দলনেতাকে ফোন করেছিলেন তিনি। বিরোধী দলনেতা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।

বিধানসভার শীতকালীন অধিবেশনে তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ‘বাংলার বকেয়া আদায়’ নিয়ে প্রস্তাব পেশ করেছিলেন। সেই প্রস্তাব গৃহীত হয়। বলা হয়, বাংলার উন্নয়নের স্বার্থেই বকেয়া আদায় করতে শাসক এবং বিরোধীদের একসঙ্গে দিল্লি যেতে হবে।

বিরোধীদের কারা যাবেন, তা জানতেই শোভনদেব ফোন করেছিলেন শুভেন্দুকে। তিনি জানান, দিল্লির কাছে রাজ্য সরকার আনুষ্ঠানিক ভাবে যে প্রস্তাব জমা দিতে চাইছে বিরোধী দলনেতা সেই প্রস্তাবটি তাঁদের কাছে পাঠাতে বলেছেন। প্রস্তাব পাঠালেই একদিনের মধ্যে নিজেদের চূড়ান্ত মতামত জানিয়ে দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু। আবাস যোজনা, সড়ক যোজনা, জল মিশন প্রকল্প এবং GST থেকে রাজ্যের প্রাপ্য ইতিমধ্যেই মিটিয়েছে কেন্দ্র। এবার বাকি বিপুল পরিমাণ বকেয়া আদায়ে উদ্যোগী রাজ্য।

 

spot_img

Related articles

শেষ থেকে শুরু! মহানগরের বুকে অরিজিৎ-অনুষ্কার জমজমাট যুগলবন্দি

নতুন বছরে প্রথম থেকেই সংবাদ শিরোনামে বিখ্যাত গায়ক (Singer) অরিজিৎ সিং (Arijit Singh)! ২০২৬-এর শুরুতেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে...

তাপমাত্রা বাড়লেও থামছে না শীতের স্পেল: এখনও শীত উপভোগের পূর্বাভাস

ফেব্রুয়ারির শুরু থেকে নতুন করে শীতের আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে শীত বিদায় নিতে এমনিতেই কিছুটা দেরি হয়। এবছর...

আমি অস্বীকার করি: SIR-হেনস্থা নিয়ে আগুন-ঝরা কবিতা লিখলেন অভিষেক

অপরিকল্পিত SIR। বাংলাকে টার্গেট করে হেনস্থা। আতঙ্কে দেড়শো প্রাণহানি। সেই নিয়ে প্রথম থেকে প্রতিবাদে সরব তৃণমূল। লজিক্যাল ডিসক্রিপেন্সি...

সংসদে হামলা চালাবে খালিস্তানিরা! দিন সময় জানিয়ে এলো হুমকি মেল

বাজেট অধিবেশনের মধ্যেই দিল্লি সংসদ ভবন উড়ানোর হুমকি (Delhi Parliament Threat)! সোমবার সকাল থেকেই আতঙ্কে দিল্লি। একাধিক স্কুলে...