Friday, April 3, 2026

বিশ্বকাপের রেপ্লিকা নিজের কাছে রাখার সুযোগ করে দিচ্ছে ফিফা !

Date:

Share post:

রাত জেগে বিশ্বকাপ দেখছেন! চেটেপুটে স্বাদ উপভোগ করছেন বিশ্ব ফুটবলের রথী মহারথীদের কীর্তি। কখনও কী মনের কোণে প্রশ্ন জাগে, যে বিশ্বকাপ নিয়ে এত লড়াই তার একটা রেপ্লিকা নিজের কাছে রাখতে ?

আপনি কি আপনার ঘরে রাখতে চান ফিফা বিশ্বকাপ ? নিশ্চয়ই ভাবছেন তা কি করে সম্ভব! কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করার সুযোগ দিচ্ছে এবার ফিফা।
কাতার বিশ্বকাপ চলাকালীন ফিফার তরফ থেকে একটি বিশ্বকাপের রেপ্লিকা আনা হয়েছে।

জানা গিয়েছে, এই রেপ্লিকা চব্বিশ ক্যারেটের এবং এক কিলো সোনা দিয়ে তৈরি। পাশাপাশি এই ট্রফির উচ্চতা ৮ ফুট ৪ ইঞ্চি, যা আসল ট্রফি থেকে ছয় ইঞ্চি মতন ছোট এবং ওজনেও প্রায় ৫ কেজি কম।

তবে এই ট্রফি ঘরে কিন্তু যে কেউ রাখতে পারবেন না। মাত্র ১৯৯ জন এই ট্রফি সংগ্রহ করতে পারবেন। তার সঙ্গে লাগবে তিন লাখ ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা ।

এই ট্রফি যারা কিনবেন, তাঁদেরকে একটি করে ফিফার সার্টিফিকেট দেওয়া হবে। কিন্তু কিভাবে এই রেপ্লিকা সংগ্রহ করা যাবে তাই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সেক্ষেত্রে জানা গিয়েছে, ভারত এবং সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলি রেপ্লিকা সংগ্রহ করতে পারবে। তবে জানা গিয়েছে, যারা আগে আবেদন করবেন, তারাই এই রেপ্লিকার অধিকারী হবেন।

প্রসঙ্গত, প্রথমবার ফিফার তরফ থেকে অরিজিনাল রেপ্লিকা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে সবাই যে এই রেপ্লিকা সংগ্রহ করতে পারবেন না তা বলাইবাহুল্য।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...