Monday, April 6, 2026

ভাঙড়ে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ দুষ্কৃতীদের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে চলল গুলি (Firing)। মঙ্গলবার, গভীর রাতে ভাঙড়ের বড়ালিতে তৃণমূল (TMC) নেতার বাড়ির লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় ১২ রাউন্ড গুলি চলেছে। মধ্যরাতে তৃণমূল নেতা ফজলে করিমের (Fajle Karim) বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আতঙ্কে খাটের নীচে ঢুকে যান তিনি।

ঘটনাস্থলে যায় ভাঙড় থানার পুলিশ (Police) বাহিনী। ফজলে করিমের বাড়ি থেকেই গুলির খোল উদ্ধার করে। বাড়ির দরজা, জানলা এমন কী খাটের গায়েও মিলেছে গুলির চিহ্ন। সকালেও এলাকায় বো*মা পড়ে থাকতে দেখা যায়৷ এখনও কোনও অভিযুক্ত ধরা পড়েনি। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল করতে চাইছে বিজেপি (BJP)। সেই কারণেই এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে হামলা চালাচ্ছে বিরোধীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...