Friday, June 26, 2026

সল্টলেক – নিউটাউনে ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস করল পুলিশ

Date:

Share post:

ফের শহরের বুকে জালিয়াতির পর্দা ফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার (Electronics Complex Police Station)পুলিশ । সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে কম্পিউটার, হার্ড ডিস্ক, ল্যাপটপ, স্মার্ট ফোন, রাউটার, সার্টিফিকেট, অ্যাটেনডেন্স রেজিষ্টার, স্ক্রিপ্ট এবং কাস্টমার ডেটা, এবং রাবার স্ট্যাম্প, ডেবিট কার্ড, চেক বই এবং নথি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের (Sector v) এক টাওয়ারের নবম ফ্লোরে কিছুদিন ধরেই একটি ভুয়ো কল সেন্টারের খোঁজ পায় পুলিশ। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে অস্ট্রেলিয়া (Australia)এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের কম্পিউটারে সফটওয়্যার (Computer Software)দিয়ে অ্যাক্সেস নিতেন এই প্রতারকরা। এরপরই সেই ভুয়ো কল সেন্টার থেকে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে অভিযুক্তরা ফোন করতেন অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের। সেখানে তাঁদের মাইক্রোসফট সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে টেকনিক্যাল সাপোর্টের জন্যে আবেদন জানিয়ে মোটা টাকা আদায় করার অভিযোগ উঠেছে।

অন্যদিকে আবার মঙ্গলবার রাতে একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station)। অভিযোগ, একটি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর টোপ দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। ফোনে টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলছিল এই প্রতারণার কারবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...