Wednesday, April 1, 2026

মৃ*ত্যুতেও সম্প্রীতির বার্তা! অভিনব উদ্যোগ হায়দরাবাদে

Date:

Share post:

কবিগুরু বলেছিলেন, “নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান।” অর্থাৎ ভারতবর্ষ জুড়ে বৈচিত্র্য আর তার মধ্যেও সম্প্রীতির বার্তা। ঠিক সেই ছবি ধরা পড়ল সৎকার স্থানে (Cremation Ground)। হিন্দু-মুসলমান-খ্রিস্টানদের জন্য বেছে নেওয়া হয়েছে একটিই সৎকার স্থান । অভিনব এই উদ্যোগ নিয়েছে হায়দরাবাদে মেট্রোপলিটান ডেভলপমেন্ট অথরিটি (Hyderabad Metropolitan Development Authority)। প্রায় সাড়ে ছয় একর জমি জুড়ে তৈরি হয়েছে সৎকারের স্থান (Cremation Ground)।

জীবদ্দশায় প্রত্যেকের পৃথক ধর্মবিশ্বাস থাকলেও ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ তার নাগরিকদের স্বাধীনভাবে নিজেদের ধর্ম নিয়ে থাকতে পারেন। তাহলেই মৃত্যুতেই বা বিভেদ কিসের? মৃ*ত্যুর পর অবিনশ্বর আত্মাও মিলতে পারে একই গন্তব্যে। এই ভাবনা থেকেই চিরাচরিত ছক ভাঙার উদ্যোগ নিল হায়দরাবাদ। প্রত্যেক ধর্মের মানুষদের জন্য রয়েছে আলাদা আলাদা জায়গা। কিন্তু শেষকৃত্য প্রক্রিয়াটি সম্পন্ন হবে একই প্রাঙ্গণের মধ্যে। সূত্রের খবর, যে জায়গায় সৎকার স্থান নির্মিত হয়েছে একসময় সেটি ছিল জঞ্জাল স্তুপ। নির্মাণ কাজের অব্যবহৃত সামগ্রী সেখানে ফেলে রাখা হত। সেই স্তুপ সরিয়েই জায়গাটিকে নতুন ভাবে গড়ে তোলা হয়েছে। প্রত্যেক ধর্মের সৎকারের জন্য পৃথক পৃথক অফিস গড়ে তোলা হয়েছে। রয়েছে প্রার্থনার জায়গাও। হিন্দুদের শ্মশান স্থানের নাম দেওয়া হয়েছে ‘মুক্তি-ঘাট’। আড়াই একর জায়গা জুড়ে তৈরি এই শ্মশান। রয়েছে দুটি বৈদ্যুতিক চুল্লি (Electric furnace)। পাশাপাশি দাহ পরবর্তী সময়ে পারলৌকিক ক্রিয়া সম্পন্নের জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। এর পাশেই রয়েছে মুসলমান ও খ্রিস্টানদের জন্য কবরস্থান। প্রত্যেক ক্ষেত্রে বরাদ্দ হয়েছে দুই একর জায়গা। মৃ*ত্যুতেও যে সম্প্রীতির বার্তা বহন করা যায় তা যেন মনে করিয়ে দিতেই ছক ভাঙার এই উদ্যোগ।

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...