Monday, June 22, 2026

‘আত্মনির্ভর’ শুধুই কথার কথা, আমদানিকৃত দেশের তালিকায় আজও প্রথম সারিতে ভারত

Date:

Share post:

বারবার আত্মনির্ভর ভারতের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর(Prime Minister) আত্মনির্ভরতার ভাষণে দেশাত্মবোধক বিষয় থাকলেও তা যে শুধুই ভাষণ কাজের কাজ কিছুই নয় সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এল সে তথ্যই। দেখা যাচ্ছে, এখনো আমদানিকৃত দেশের তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে ভারত সরকারের(Indian Government)। তথ্যের ভিত্তিতে জানা গেছে, যে দেশগুলি থেকে ভারত আমদানি করে তার তালিকায় প্রথমেই নাম রয়েছে প্রতিবেশী চিনের(China)।

২০১৭ থেকে বিগত ৫টি অর্থবর্ষে দেশের রফতানি কমেছে এবং বেড়েছে আমদানি। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর (দেব) এর লিখিত প্রশ্নের জবাবে জানালেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি জানিয়েছেন, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত বিগত ৫ অর্থবর্ষে ভারতের মোট রফতানি অঙ্ক ২,৭৩৭.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে এই সময়ের মধ্যে আমদানির অঙ্ক ৩,০৯৭.৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

লিখিত প্রশ্নে দেব রফতানি করা দেশগুলির নাম জানতে চেয়েছিলেন। সে প্রশ্নে জবাবে অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ তিনটি অর্থবর্ষে সবচেয়ে বেশি রফতানি করা হয়েছে আমেরিকায়। তিনটি অর্থবর্ষে মার্কিন মুলুকে রফতানির মোট অঙ্ক ১৮০.৯ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে ভারতের সঙ্গে চিনা বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, চিন ভারতের তৃতীয় রফতানির গন্তব্য। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিনে রফতানির অঙ্ক ৫৯.১ বিলিয়ন মার্কিন ডলার। তবে আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে চিন। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিন থেকে ভারতের আমদানির পরিমাণ ২২৫.১ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির শীর্ষে থাকা আমেরিকা এক্ষেত্রে রয়েছে তৃতীয়স্থানে। আমেরিকা থেকে তিনটি অর্থবর্ষে মোট আমদানি হয়েছে ১০৮ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির থেকে আমদানির পরিমাণ এত কম হওয়া নিয়েই একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...