Monday, March 16, 2026

দিল্লি হেরেই খেলা শুরু বিজেপির, এবার কাউন্সিলর কিনতে মাঠে নামল গেরুয়া শিবির

Date:

Share post:

লজ্জা নেই। ফের “ব্যাকডোর পলিটিক্স” শুরু বিজেপির। এবার রাজধানী দিল্লির বুকে। বিধানসভায় তো গোহারা হেরেছিল, এবার ১৫ বছর পর দিল্লি পুরসভাও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ঝেঁটিয়ে বিদায় করেছে। কিন্তু কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার ও অর্থের বলে ফের খেলা শুরু বিজেপির। মানুষের রায় মেনে নিতে না পেরে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে ঘোড়া কেনাবেচার খেলা শুরু রাজধানীর বুকে। এবার কাউন্সিলর কিনতে মাঠে নামল গেরুয়া শিবির। দিল্লি পুরসভা বা MCD-র ভোটের ফল ঘোষণা হতে না হতেই বিজেপির বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ আপ নেতা মনীশ সিসোদিয়ার।

আরও পড়ুন:রিসর্টবন্দি বিধায়করা: রাজ্যসভা নির্বাচনে ঘোড়া কেনাবেচার আশঙ্কায় রাজস্থান কংগ্রেস

দিল্লির উপমুখ্যমন্ত্রীর দাবি, তাঁদের দলের নবনির্বাচিত কাউন্সিলরদের কেনার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণে নবনির্বাচিত কাউন্সিলরদের যে কোনও ধরনের ফোন কল রেকর্ড করার নির্দেশ দিয়েছে আম আদমি পার্টি।

প্রসঙ্গত, গতকাল বুধবার ২৫০ ওয়ার্ডের দিল্লি MCD-র ভোটের ফল প্রকাশিত হয়। সেখানে ১৩৪টি ওয়ার্ডে জিতে বোর্ড গঠন করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল । অন্যদিকে ১৫ বছর পর দিল্লি MCD হাতছাড়া হয়েছে বিজেপির। ১০৪টি ওয়ার্ডে জয় পেয়েছে তারা। আর ভোটের ফল প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনা-বেচার অভিযোগ তুললেন মনীশ সিসোদিয়া।

টুইট করে দিল্লির উপমুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজেপির খেলা শুরু হয়ে গিয়েছে। আপের নবনির্বাচিত কাউন্সিলররা ফোন পেতে শুরু করে দিয়েছেন। কিন্তু আমাদের কোনও কাউন্সিলরই বিক্রি হবেন না। এই নিয়ে দলের তরফে কাউন্সিলরদের সতর্ক করা হয়েছে। এই ধরনের কোনও ফোন পেলেই তা রেকর্ড করতে বলা হয়েছে। কেউ যদি তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলতে চান, তবে সেই একান্ত বৈঠককেও রেকর্ড করতে বলা হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও দিল্লিতে আপ সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি বস্তা বস্তা টাকা নিয়ে ঘোড়া কেনা-বেচার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছিলেন মনীশ সিসোদিয়া। এমনকি পদ্ম শিবির তাঁকেও টাকা দিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। এজেন্সির ভয়ও দেখানো হয়।

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...