Monday, March 16, 2026

FIFA WC 2022 : প্রত্যাশার চেয়ে কম দর্শক কাতারে, আগামী ম্যাচে কি ভরবে স্টেডিয়াম !

Date:

Share post:

চলছে বিশ্বকাপ (World Cup 2022) দখলের লড়াই। মরুদেশে ফুটবপ্রেমীদের (Football Lovers) উন্মাদনা নয়া রেকর্ড তৈরি করবে বলেই মনে করেছিলেন ফিফা বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup) আয়োজকরা । কিন্তু আড়াই সপ্তাহের কাছাকাছি পৌঁছেও রেকর্ড দর্শক নিয়ে স্টেডিয়াম ভরল না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

ফুটবলের মহাযজ্ঞ প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েছে। এবার আট থেকে চার আর চার থেকে দুই হয়ে ফাইনাল খেলার অপেক্ষা। ঠিক ১০ দিনের মাথায় বিশ্বকাপ কার হাতে উঠছে তা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এত কিছুর মাঝেও খটকা। চলতি বিশ্বকাপে প্রত্যাশার চেয়ে কত কম দর্শক হাজির হয়েছেন। কাতার বিশ্বকাপের (Qatar World Cup) প্রথম দুসপ্তাহে মাত্র ৭ লক্ষ ৬৫ হাজার দর্শক মাঠে গিয়ে খেলা দেখেছেন বলে জানা যাচ্ছে। চলতি বিশ্বকাপের প্রথম ১৭ দিনে প্রায় ৭ লক্ষ ৬৫ হাজার ৮৫৯ জন দর্শক উপস্থিত হয়েছিলেন আটটি স্টেডিয়ামে। আপাতত অর্ধেকেরও বেশি এখন কাতার (Qatar) ছেড়ে চলে গেছেন। তাই আগামী দিনে দর্শক সংখ্যা আরও কমবে বলে আশা করা হচ্ছে। ১৮ ডিসেম্বর রয়েছে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। কাতারের আটটি স্টেডিয়াম জুড়ে যে মেগা টুর্নামেন্ট চলছে তার মোট ৩.০৯ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে ১.৩৩ মিলিয়ন ম্যাচের টিকিট দর্শকদের হাতে পৌঁছে গিয়েছে। বিশ্লেষকরা বলছেন কাতার বিশ্বকাপের শুরু থেকেই টিকিটের মূল্য, হোটেল খরচ এবং অ্যালকোহলের দাম সবটাই বেশি। পাশাপাশি কাতারের একাধিক জায়গায় অ্যালকোহল বিক্রিতে নিষেধাজ্ঞাও রয়েছে। সব মিলিয়ে এই বিশ্বকাপে আয়োজক দেশ ঠিক কতটা লাভবান হতে পারল তা নিয়ে সন্দিহান অনেকেই।

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...