Saturday, March 14, 2026

“বন্ধুত্ব নষ্ট হয় এমন কাজ করবেন না”: মার্কিন রাষ্ট্রদূতকে বার্তা ওবায়দুল কাদেরের

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের নির্বাচন (Bangladesh Election) ও আদালত পাড়া (Court Area) নিয়ে কুমন্তব্য করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নষ্ট না করতে মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador) পিটার হাসকে আহ্বান জানালেন আওয়ামী লীগের (Awami League) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় বাংলাদেশ (Bangladesh)। শনিবার ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ ও পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে প্রাণ হানির মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোর প্রতিক্রিয়ায় অসন্তুষ্ট ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করে ‘বন্ধুত্ব নষ্ট না করতে’ যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় তিনি এই প্রতিক্রিয়া দেন। দলের ২৩তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ কমিটির সভায় বক্তব্য রাখেন তিনি।

মার্কিন নির্বাচনেও মানুষ মারা গেছে বলে এসময় স্মরণ করিয়ে দেন ওবায়দুল কাদের (Obaidul Quader)। আমেরিকা, ব্রিটেনের চিত্র তুলে ধরে কাদের বলেন, আপনাদের চেয়ে আমরা ভালো আছি। আপনাদের বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। আপনারাও অহেতুক হস্তক্ষেপ করতে আসবেন না। কারও ফরমায়েশ, হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না বলেও এদিন সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। ওবায়দুল কাদের আরও জানিয়েছেন, ১৯৭১ ও ১৯৭৫ সালের বেদনাদায়ক অতীতের পরও বাংলাদেশ বন্ধুত্ব চায়। কিন্তু এভাবে চলতে থাকলে সম্পর্কে ফাটল ধরতে বাধ্য। এরপরই কাদের বলেন, বন্ধুত্বটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই। আমাদের অতীতের অনেক বেদনা আছে; পঁচাত্তরের, একাত্তরের। তারপরও আমরা বন্ধুত্ব চাই। কিন্তু এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে।

বৃহস্পতিবার পিটার হাস দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এক বার্তায় বলেন, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার জন্য সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

 

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...