Saturday, April 4, 2026

Entertainment : প্রাক্তন স্ত্রী কিরণকে নিয়ে নিজের অফিসে পুজো আমিরের

Date:

Share post:

কিছুদিন ধরেই ‘ দঙ্গল’ গার্লের সঙ্গে আমির খানের (Amir Khan) সম্পর্ক নিয়ে গুঞ্জন বলিউডে (Bollywood)। এরমাঝেই হঠাৎ প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল আমির খানকে (Amir Khan)। হিন্দু রীতি মেনে নিজের অফিসে পুজো সারলেন আমির, সঙ্গী হলেন তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao)। লাল সিং চাড্ডার পরিচালক অদ্বৈত চন্দন (Adwaita Chandan)তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করেছেন, সেই সাথে অন্যান্য কর্মীদের বেশ কয়েকটি ছবিও রয়েছে।

আমির খান বরাবরই প্রচার থেকে একটু দূরে থাকেন। শুক্রবার তাঁর ছবি ‘ সালাম ভেঙ্কি’ মুক্তি পেয়েছে। আবার তিনি খবরের শিরোনামে। তবে এর মাঝেই ভাইরাল পুরনো এক ছবি। ছবিতে দেখা গেছে আমির তাঁর অফিসে পুজোর সময় একটি সোয়েটশার্ট এবং ডেনিম পরেছিলেন । তিনি নিয়ম মেনে একটি কলশ (পাত্র) স্থাপন করেন। মাথায় ছিল নেহেরু ক্যাপ এবং কাঁধে কাপড় । বেলুন দিয়ে তাঁর অফিস সাজান হয়েছিল। যদিও ঠিক কী কারণে পুজো তা এখনও স্পষ্ট নয়। আমির মূল পুজো করেছিলেন, শুধু তাই নয় তিনি এবং কিরণের একসঙ্গে আরতি করেন বলে জানা যায়। এই ছবির নিচে প্রতিক্রিয়াও দিয়েছেন আমির ফ্যানেরা। তাঁর ভাইঝি এবং অভিনেতা জেইন মেরি (Jane Marie) এই ছবি দেখে নিজের ভাল লাগার কথাও ব্যক্ত করেছেন। .

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...