Thursday, April 2, 2026

৬৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ৪০০ ফুট গভীর কুয়োয় আটকে শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

Date:

Share post:

৬৫ ঘণ্টা পেরিয়ে গেলেও ৪০০ ফুট গভীর কুয়োয় এখনোও আটকে রয়েছে ৮ বছরের তন্ময়। সময় যত গড়াচ্ছে উদ্বেগ বাড়ছে পরিবারের। আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। তবে সময় যত গড়াচ্ছে আশার আলো ততই নিভে আসছে।

সূত্রের খবর, মধ্যপ্রদেশের বেতুলে ৪০০ ফুট গভীর এক কুয়োর ৫৫ ফুটে গিয়ে আটকে রয়েছে বালকটি। কুয়োর সমান্তরালে গর্ত খুঁড়ে তন্ময়কে বের করে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল। উদ্ধারকার্যে রয়েছে এসডিআরএফ, হোমগার্ড ও স্থানীয় পুলিশ প্রশাসন। নিয়ে আসা হয়েছে পাথর ভাঙার যন্ত্র। পুলিশ সূত্রে খবর এখনোও পর্যন্ত ৪৫ ফুট গর্ত খোঁড়া সম্ভব হয়েছে। তবে পাথুরে জমিতে গর্ত খুঁড়তে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।

আরও পড়ুন- আঙুল উঁচিয়ে বিডিওকে হুমকি! ভাইরাল বাঁকুড়ার বিজেপি বিধায়কের ‘দাদাগিরি’

বালকটির বাবা সুনীল শাহু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ৬ ডিসেম্বর খেলতে খেলতে কুয়োয় পড়ে যায় তন্ময়। পরে তার দিদি দেখতে পেয়ে খবর দেয় পরিবারের লোকজনকে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বেতুলের অতিরিক্ত জেলাশাসক শ্যামেন্দ্র জয়সওয়াল। সমগ্র ঘটনার তদারকি করছেন তিনি।

Related articles

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...