Wednesday, April 1, 2026

চুঁচুড়ায় স্ত্রীকে খু*ন স্বামীর! আলমারির দরজা খুলতেই মেঝেতে দেহ

Date:

Share post:

গত ৩ দিন ধরে নিখোঁজ (Missing) মা (Mother)। অনেক খোঁজাখুঁজির পরও খোঁজ মেলেনি। তবে শনিবার সকালেই ঘরের আলমারির দরজা খুলতেই ছেলের চোখের সামনে গড়িয়ে পড়ল মায়ের মৃতদেহ। দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের (Sraddha Walkar) মৃত্যু দেশবাসীর মনে এখনও টাটকা। আর সেই স্মৃতি উসকে চাঞ্চল্যকর ঘটনা ঘটল বাংলায়। হুগলীর চুঁচুড়ার (Chinsurah) ঘটনা। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুন করে আলমারির মধ্যে দেহ রেখে চম্পট দিয়েছেন তাঁর স্বামী।

স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়ার শ্যামবাবু ঘাটের কাছে একটি টিনের চালার বাড়িতে স্ত্রী ভারতী ধাড়াকে নিয়ে থাকতেন অভিযুক্ত স্বামী কাশীনাথ ধাড়া। তবে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন কাশীনাথ। কাজকর্ম কিছুই করার মতো অবস্থা ছিল না। মদ খাওয়ার জন্য স্ত্রী ভারতীর থেকে প্রতিদিন টাকা চাইতেন। স্ত্রী ভারতী পরিচারিকার কাজ করে যেটুকু অর্থ আয় করতেন, তার বেশীরভাগটাই স্বামীর মদ খাওয়ার পিছনে খরচ হয়ে যেত। আর তা দিতে অস্বীকার করায় স্ত্রীকে প্রাণে মেরে আলমারিতে ঢুকিয়ে রাখেন স্বামী কাশীনাথ। এদিকে গত ৩ দিন ধরে ভারতীর খোঁজ পাচ্ছিলেন না আশপাশের বাসিন্দারা। ভারতী এবং তাঁর স্বামী কাশীনাথ ধাড়া ওই বস্তিতে একটি বাড়িতে থাকতেন। তাঁদের ছেলেরা থাকেন আশপাশেই।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে কাশীনাথ এবং ভারতীর এক ছেলে তাঁদের বাড়িতে গিয়েছিলেন। সেখানে জামাকাপড় বার করার জন্য একটি আলমারি খোলেন তিনি। আর আলমারি খুলতেই তিনি দেখতে পান ভিতর থেকে মায়ের হাত বেরিয়ে রয়েছে। এরপরই আলমারির দরজা পুরো খুলতেই মেঝেতে গড়িয়ে পড়ে ভারতীর দেহ। ভারতীর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ মিলছে না তাঁর স্বামী কাশীনাথের। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কাশীনাথ তাঁর স্ত্রীকে খুন করে দেহ আলমারির মধ্যে রেখে দিয়ে চম্পট দিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। কাশীনাথকে খুঁজে পেতে চলছে তল্লাশি। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে।

 

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...