Tuesday, June 23, 2026

পাকিস্তানের কাছে পাঞ্জাবের সরহলি পুলিশ স্টেশনে রকেট হামলা

Date:

Share post:

পাঞ্জাবের পুলিশ স্টেশনে এবার আরপিজি হামলা (RPG Attack)। শুক্রবার রাত ১১.৩০ মিনিট নাগাদ পাকিস্তান সীমান্তের(Pakistan Border) কাছে রকেট (Rocket) হামলা। রকেটের মুখে গ্রেনেড লাগিয়ে হামলা বলে জানা যাচ্ছে। রকেট প্রপেলড গ্রেনেড বা আর পি জি হামলা হয়েছে বলে জানিয়েছেন সরহলি পুলিশ স্টেশনের আধিকারিকরা। পাঞ্জাবের (Punjab) অমৃতসরের কাছে ভাটিণ্ডা হাইওয়েতে (Vatinda Highway, Amritsar) রয়েছে এই সরহলি পুলিশ স্টেশন (Sarhali Police Station)। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে আচমকা হামলায় গ্রেনেড হামলায় খসে পড়েছে পুলিশ স্টেশনের দেওয়ালের কাচ, ভেঙেছে জানলা।

অত্যাধুনিক রকেট লঞ্চার কোথা থেকে এল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই রকেট লঞ্চ করার মত প্রশিক্ষণই বা কোথায় দেওয়া হল তা নিয়েও চিন্তায় বিশেষজ্ঞরা। নেপথ্যে পাক গুপ্তচর সংস্থার হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...