Thursday, June 25, 2026

তিতের উত্তরসূরি কে হবেন? ব্রাজিল জুড়ে গুঞ্জন তুঙ্গে

Date:

Share post:

ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। দুর্দান্ত একটা দল নিয়েও মিশন সম্পন্ন করতে ব্যর্থ কোচ তিতে। তাই দলের বিদায়ের কিছুক্ষণ পরেই তিনিও কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। বলেছেন, ‘আমার বৃত্ত সম্পূর্ণ হলো। আমি আর ব্রাজিলের কোচ নই।’ এবার তার উত্তরসূরির খোঁজা শুরু করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কিন্তু কে হচ্ছেন তিতের উত্তরসূরি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

ব্রাজিলের প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, তিতের জায়গায় ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এই মুহূর্তে আছেন তিন জন। তারা হলেন- মানো মেনেজেস, আবেল ফেরিরা ও দোরিভাল জুনিয়র। যদিও সেদেশের সংবাদমাধ্যমের একাংশ দাবি করছে, ম্যাঞ্চেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলাকে নাকি খুবই পছন্দ দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজের। কিন্তু লিওনেল মেসির গুরু পেপ ব্রাজিলের কোচ হতে রাজি হবেন কি ?
জানা গিয়েছে, হাই প্রোফাইল কোচ পেপ গার্দিওলাকে যে পরিমাণ অর্থ দিতে হবে, সেই সামর্থ এই মুহূর্তে নেই ব্রাজিল ফুটবল ফেডারেশনের। তাই পর্তুগালের পালমেইরাস ক্লাবের কোচ আবেল ফেরেরাকে নিয়েও আগ্রহ আছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের। দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে ফুটবলারদের সঙ্গে সহজেই মিশে যাওয়ার ক্ষমতা আছে তার। দোরিভাল জুনিয়র আবার ব্রাজিলের ক্লাব ফুটবলে খুবই সফল কোচ। বর্তমানে তিনি যুক্ত আছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবে।
সাবমিলিয়ে আগামী দিনে ব্রাজিল দলের দায়িত্ব কার কাঁধে চাপবে তা নিয়ে কিন্তু রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে বিশ্ব ফুটবলপ্রেমীদের মধ্যে।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...