Wednesday, June 17, 2026

যোগী রাজ্যে পণ না পেয়ে পুত্রবধূ ও নাতনিকে পুড়িয়ে মারল শ্বশুর-শাশুড়ি!

Date:

Share post:

ফের শিরনামে বিজেপি শাসিত যোগীরাজ্য। এবার পণের দাবিতে পুত্রবধূ এবং তাঁর শিশুকন্যাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। অগ্নিদগ্ধ হয় মৃত্যু হয় ওই তরুণীর এবং তাঁর ৩ বছরের শিশুকন্যার।

আরও পড়ুন:যোগীরাজ্যে চরম অব্যবস্থা! মিথ্যা খু*নের মামলায় জেলের গরাদেই কাটল ৭ বছর

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সুলতানপুরের। মৃতের নাম লক্ষ্মী (২৫)। মায়ের সঙ্গে মৃত্যু হয়েছে শিশুকন্যা ঋদ্ধিরও। অভিযোগ, বিয়ের পর থেকে পণের জন্য চাপ দেওয়া হত লক্ষ্মীকে। সম্প্রতি সেই অশান্তি চরমে পৌঁছয়। শ্বশুর এবং শাশুড়ি মিলে বধূর গায়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। শ্বশুরবাড়ির অন্যান্যরাও তাতে সঙ্গ দেন বলে দাবি লক্ষ্মীর পরিবারের।

এদিকে মেয়ে এবং নাতনির মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারেননি লক্ষ্মীর মা বরফা। তাই মেয়ের মৃত্যুর পর থানায় এফআইআর দায়ের করেন তিনি। পুলিশের কাছে তিনি জানান, ২০১৮ সালে অরবিন্দ চৌরাসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল লক্ষ্মীর। বিয়ের পর থেকেই পণের জন্য চাপ দিত শ্বশুড়বাড়ির লোকজন। মারধরও করা হত লক্ষ্মীকে। ৪ বছর ধরে তাঁর উপর অত্যাচার চলছিল।সঙ্গে ছিল অনান্য অশান্তিও।

লক্ষ্মীর মৃত্যুর পর তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতেই লক্ষ্মীর স্বামী অরবিন্দকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...