Wednesday, June 17, 2026

দিনে কলেজে পড়ান, রাতে কুলির কাজ করেন! যুবকের জীবন কাহিনী আপনাকে গর্বিত করবে

Date:

Share post:

নিয়ম করে প্রতি রাতে ওড়িশার গঞ্জামের বেরহামপুর স্টেশনের অপ্রান্ত-ওপ্রান্ত বিশাল বিশাল বোঝা কাঁধে দেখা মেলে। আবার তাঁকেই দেখা যায় সকালে একটি বেসরকারি কলেজে পড়াতে। নাগেশু পাত্রকে। ৩১ বছরের যুবকের জীবন কাহিনী আপনাকেও গর্বিত করবে।

আরও পড়ুন:বেলুড় নেচারোপ্যাথি মেডিকেল কলেজের নতুন নাম ‘যোগাশ্রী’

কিন্তু কেন দুটি একেবারে ভিন্নধর্মী কাজ করেন কাজকে বেছে নিয়েছেন নাগেশু? গরিব বাচ্চাদের জন্য একটি কোচিং সেন্টার খুলেছেন নাগেশু। একসময় নিজেই পড়াতেন। এখন সেখানে পড়ুয়া বেড়েছে। ফলে রাখতে হয়েছে আরও ৪ জন শিক্ষক। তাঁদের বেতনের জন্যই কোচিং সেন্টারের শিক্ষকদের বেতন দেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন রেল কুলির কাজ। সকালে চলে আসেন কলেজে। সেখানে তিনি গেস্ট লেকচারার। কলেজের পড়ানোর পর দিনের শেষ চলে আসেন নিজের কোচিং সেন্টারে। সেখানে পড়ানোর পর সন্ধেয় বেরিয়ে পড়েন বেরহামপুর স্টেশনের উদ্দেশ্যে।

করোনার মহামারির সময়ে কোচিং সেন্টারের শুরু। কলেজ ছিল না। তাই বিনা পয়সায় কোচিং সেন্টার খুলে বসেন। সেখানে পড়তে শুরু করেন এইট থেকে টুয়েলভ ক্লাসের পড়ুয়াদের। পড়ুয়াদের চাপে তিনি আরও ৪ শিক্ষক নিয়ে নেন। তারা পড়ান হিন্দি ও ওড়িয়া ছাড়া বাকী সব বিষয়। বেসরকারি কলেজে গেস্ট লেকচারার হিসেবে মাসের শেষ নাগেশু পান মাত্র ৮ হাজার টাকা। সেই টাকার পুরোটাই পাঠিয়ে দেন বাবা-মাকে।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...