Wednesday, June 17, 2026

টেট নিয়ে এখনও দারুণ আগ্রহ পার্থ-মানিকের, জেলে বসেই দিনভর টিভির পর্দায় চোখ

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উত্তাল রাজ্য। তুঙ্গে রাজনৈতিক চাপান-উতর। রোজ আদালতের কোনও না কোনও। নির্দেশ। তারই মাঝে প্রায় বছর পাঁচেক বাদে ফের রাজ্যজুড়ে প্রাথমিক অনুষ্ঠিত হল রবিবার। উৎসবের মেজাজে মোটের উপর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে প্রাইমারি টেট।

আরও পড়ুন:রবিবারীয় টেটে ‘সুপার হিরো’ পুলিশ, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বন্ধু-অভিভাবক রূপে

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, রবিবার দিনভর টিভির পর্দায় চোখ রেখেছিলেন পার্থ-মানিক। ইদানীং আর খবরের কাগজ পড়েন না পার্থ। কিন্তু রবিবার টেট হওয়ায় সকাল সকালে ঘুম থেকে উঠেই খবরের কাগজে চোখ রেখেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। টেট সংক্রান্ত একাধিক খবর খুঁটিয়ে পড়েছেন তিনি। এরপরেই টিভি খুলে বসে পড়েন তিনি। সারাদিন চোখ রাখেন টেটের খবরে। আজ, সোমবারই ফের তাঁকে সিবিআইয়ের মামলায় আলিপুর আদালতে হাজিরা দিতে হবে।

অন্যদিকে, মানিক ভট্টাচার্য খবরের কাগজে চোখ রাখেন না। তাঁর সেলের টিভি আবার খারাপ হয়ে গেছে। একটা সময় অন্য সেলের দিকে উঁকি দিয়ে টিভি দেখতে দেখা যায় তাঁকে। ফলে দুর্নীতির দায়ে জেলের ভাত খেলেও এখনও এখনও টেট নিয়ে ষোলোআনা আগ্রহ রয়েছে পার্থ-মানিকের।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...