Monday, March 30, 2026

অনড় মেডিক্যাল কলেজের পড়ুয়ারা, অনশন না উঠলে বৈঠক নয় স্পষ্ট জানাল স্বাস্থ্যভবন

Date:

Share post:

অনশন অব্যাহত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের। ছাত্র সংসদের নির্বাচন-সহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন চলছে পড়ুয়াদের। ইতিমধ্যেই পাঁচ পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। অন্যদিকে মঙ্গলবার স্বাস্থ্যভবনের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কলেজ কাউন্সিল ও পড়ুয়াদের চার সদস্যের একটি দলের বৈঠকের কথা থাকলেও, তা কার্যত ভেস্তে গেল পড়ুয়াদের অনড় মনেভাবের জন্য।অনশন না তুললে কোনও বৈঠক নয়, সাফ জানিয়েছে স্বাস্থ্যভবন।

কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. ইন্দ্রনীল বিশ্বাস সাফ জানিয়েছেন, এখনও বৈঠক হবে কি না স্পষ্ট নয়। কিন্তু অনন্তকাল এ জিনিস চলতে পারে না।জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেডিক্যাল কলেজে গিয়েছিলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সুপারের ঘরে বৈঠকও হয়েছিল, কিন্তু কোনও রফাসূত্র মেলেনি।

এরপরই সোমবার রাতেই প্রিন্সিপালকে ফোন করেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। পুরো বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা করেন তিনি। স্বাস্থ্যসচিব স্পষ্ট জানান, মন্ত্রীর সঙ্গেই যখন বৈঠকে রফাসূত্র মেলেনি, তাহলে আর স্বাস্থ্যভবনে বৈঠকে কী লাভ হবে? এরপরই তিনি আরও একবার স্পষ্ট করে দেন, অনশন না উঠলে কোনও বৈঠক নয়।

পড়ুয়াদের এই অনড় মনোভাব যে ভালচোখে দেখছে না স্বাস্থ্যভবন তা এই নির্দেশেই স্পষ্ট। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কোনও মিটিং, মিছিল বরদাস্ত করা হবে না। ফলে এদিন দুপুরে প্রস্তাবিত নাগরিক মিছিল হাসপাতালের বাইরে হতেই পারে। কিন্তু কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে নয়।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...