Tuesday, March 24, 2026

কাতারের ফাইনাল-ই আর্জেন্তিনার জার্সিতে বিশ্বকাপের শেষ ম্যাচ মেসির, জানিয়ে দিলেন LM-10

Date:

Share post:

চলতি বিশ্বকাপের আগেই ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপই হবে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। এবং অবশেষে বিষয়টি নিশ্চিত করলেন মেসিই। আগামী রবিবারের ফাইনালই আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ।

লুসাইলে কাল রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নিজে গোল করার পাশাপাশি হুলিয়ান আলভারেজকে দিয়েও গোল করান মেসি। দুর্দান্ত খেলে জয় তুলে নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি জানিয়ে দেন আর্জেন্টিনা অধিনায়ক।

মেসির কথায়, “ফাইনাল দিয়ে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করতে পারব ভেবে গর্ব লাগছে। নিশ্চিতভাবেই রবিবার ফাইনাল হবে বিশ্বকাপে আমার শেষ ম্যাচ। পরের বিশ্বকাপ ২০২৬ অনেক দূরের পথ। ততদিন পর্যন্ত সময় থাকবে বলে মনে হয় না। তাই সবচেয়ে ভালোভাবে শেষ করার আশা রাখি।”

ফাইনালে বহু কাঙ্খিত ট্রফি নিজেদের সর্বস্ব নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মেসি। তিনি বলেন, “সত্যিটা হলো এখন মাথার ভেতর অনেক কিছুই কাজ করছে। বিশ্বকাপের শেষ ম্যাচটা খেলব, যেটা আমরা চেয়েছি। জানি না এটা আমার সেরা বিশ্বকাপ কি না। আমরা কাতারে আসার পর থেকেই উপভোগ করছি। হার দিয়ে শুরু করলেও জানতাম এই দলটা কী করতে পারে। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে এবং ফাইনালে আমরা নিজেদের সর্বস্বই নিংড়ে দেব। জয়ের জন্য যা যা করা দরকার, তাই করব।”

গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে মেসি বলেন, “ভক্তদের বলছি, আস্থা রাখুন। এই দলটা দুর্দান্ত। আমরা আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলবে এবং উপভোগ করব। পরিবারের কথা মনে পড়ছে। তারা সব সময় পাশে ছিল। ভালো ও খারাপ—দুই রকম সময়ই পার করেছি। এখন দারুণ মুহূর্ত কাটছে। এখানে সবাই উপভোগ করছি, আনন্দ করছি। আর্জেন্টিনায় না জানি কী হচ্ছে!”

আরও পড়ুন:লালনের দেহ নিয়ে বিক্ষোভ পরিবারের! পুলিশের আশ্বাসের পর বগটুইয়ে ফিরল দেহ

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...