Tuesday, June 23, 2026

নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে মুখ পুড়ল সিবিআই-এর

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার তদন্তভার গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এর হাতে। কিন্তু সেই তদন্তের গতি প্রকৃতি কী রকম? আগেও এই একই প্রশ্ন তুলেছিল আদালত (Calcutta High court) আর জবাবে কোনও সদুত্তর ছিল না সিবিআই- এর (CBI) কাছে। কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি হল বৃহস্পতিবার।

সূত্রের খবর এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী (Jaymalya Bagchi) সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ার ধীর গতি নিয়েই প্রশ্ন তোলেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন পর্ষদ কর্তা সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) আইনজীবী তদন্তে ধীর গতির অভিযোগ তুলে তাঁর জামিনের আবেদন জানান। আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি বলেন, শুধুমাত্র তদন্ত দ্রুত গতিতে হচ্ছে না এই কারণে কারও জামিন হতে পারে না। পাশাপাশি এদিন সিবিআইয়ের কাছে আদালত জানতে চায়, সুবীরেশের বিরুদ্ধে আর কোনও মামলা রয়েছে কি না। তাঁকে আর হেফাজতে রাখার দরকার আছে কিনা। এই মামলা নিয়ে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...