Monday, April 6, 2026

সাতসকালে দুর্ঘটনা! নিউটাউনে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গাড়ির ধাক্কা

Date:

Share post:

সাতসকালেই দুর্ঘটনা। বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়। ঘটনায় কোনওমতে প্রাণে বাঁচেন ৩ জন।


আরও পড়ুন:এক সপ্তাহে ৩ বার, ফের চিংড়িঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত কমপক্ষে ৭
পুলিশ সূত্রের খবর, গাড়িটি নিউটাউন আলিয়া ইউনিভার্সিটির দিক থেকে তিন কন্যার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কদমপুকুর মোড়ে ডিভাইডারে ধাক্কা মেরে অন্য লেনে গিয়ে ফের একবার ধাক্কা মারে।গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল যে গাড়িটির সবকটি এয়ারব্যাগ খুলে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পান গাড়িতে থাকা ড্রাইভার- সহ ৩ আরোহী।

দুর্ঘটনার সময় গাড়িটিকে ৩ আরোহী ছিল। তাঁদের প্রত্যেকের বয়সই কুড়ির আশেপাশে। যদিও এয়্যারব্যাগ খুলে যাওয়ায় সকলেই অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...