Saturday, April 4, 2026

বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বড়দিনের আগেই চালু করতে হবে সাঁতরাগাছি ব্রিজ। মানুষের অসুবিধা দূর করতেই কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ।বড়দিনের আগেই ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছুদিন আগে থেকে বন্ধ রয়েছে সাঁতরাগাছি ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল। বেশ কিছু সমস্যাও ইতিমধ্যে শুরু হয়েছে। এবার সেই কাজ আরও দ্রুততার সঙ্গে করার নির্দেশ দিলেন মমতা। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বেশ কিছু মেরামতির কাজে সচেষ্ট হয়েছে রাজ্য। শুধু তাই নয়, শীতের সময় বড়দিন সহ একাধিক উৎসবের মেজাজে মেতে থাকে রাজ্য। সেক্ষেত্রে কোনও সমস্যা যাতে না হয়, সেটাই নিশ্চিত করতে চান মুখ্যমন্ত্রী। রাজ্যের পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় জানান, মুখ্যমন্ত্রী চাইছেন বড়দিনের আগেই ব্রিজ মেরামতির কাজ শেষ করতে। নির্দেশ পালনের চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর শনিবার সকাল থেকেই সাঁতরাগাছি ব্রিজে মেরামতির কাজ শুরু হয়। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, ডিসিপি ট্র্যাফিক অর্ণব বিশ্বাস এবং সিটি পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা সাঁতরাগাছি ব্রিজ ঘুরে পরিদর্শন করেন৷ যানজট এড়াতে গাড়ি যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়৷প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে। দিনে প্রায় ১২ হাজার পণ্যবাহী গাড়ি এই সাঁতরাগাছি ব্রিজ ব্যবহার করে।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...