Monday, April 6, 2026

শীতের রাতে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবকের মর্মান্তিক পরিণতি

Date:

Share post:

রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন একদল যুবক।সেখানেই আচমকা পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি উপকূল থানা এলাকায় । ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

আরও পড়ুন:সাতসকালে মা উড়ালপুলে দুর্ঘটনা! গুরুতর আহত ১

জানা গেছে, শনিবার রাতে ঝাড়খালি এলাকায় হঠাৎই দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একদল যুবকের মাঝে ঢুকে পড়ে। এলাকার রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন যুবক গৌতম মণ্ডল। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে পিষে দেয় ভ্যানটি। সজোরে ধাক্কার জেরে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন গৌতম। তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় ভ্যানটি চালাচ্ছিলেন চালক। গতিবেগও বেশ অনেকটাই বেশি ছিল। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে যুবককে ধাক্কা মারে ভ্যানটি। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। ওই ঘাতক ভ্যানকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...