Saturday, April 4, 2026

আগ্নে*য়াস্ত্র-সহ গ্রেফতার বিজেপি কর্মী, দূরত্ব বাড়াতে ব্যস্ত পদ্ম শিবির

Date:

Share post:

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার বিজেপি (BJP) কর্মী শাহাবুদ্দিন মোল্লা। শনিবার রাতে রাজারহাট থানার পুলিশ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। শাহাবুদ্দিন লাউহাটির দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর বাড়ি থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকে অনেক অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তৃণমূলের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনে ধৃত শাহাবুদ্দিন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর রায়ের সমর্থনে সক্রিয় ভাবে প্রচার করেছিলেন। কিন্তু বিজেপি নির্বাচনে হারার পর বেশ কিছু দিন এলাকায় দেখা যায়নি শাহাবুদ্দিনকে। কিছুদিন আগে এলাকায় ফেরেন তিনি। গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

বিজেপি প্রার্থী ভাস্কর রায় অবশ্য শাহাবুদ্দিনকে চিনতে অস্বীকার করেছেন। উল্টে তিনি বলেন, অভিযুক্ত শাহাবুদ্দিন অতীতে আইএসএফ কর্মী ছিলেন। বিপাকে পড়ে বিজেপি নেতারা এখন তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে ব্যস্ত। শাহাবুদ্দিনের বিরুদ্ধে স্থানীয় এক তৃণমূল নেতার উপর সশস্ত্র হামলার অভিযোগও রয়েছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...