Sunday, February 22, 2026

KIFF 2022 : সিনে আড্ডার দ্বিতীয় দিনে সুরেলা সফরে মাতল কলকাতা

Date:

Share post:

সুরবিহীন চলচ্চিত্র প্রাঙ্গণের (Film Festival)কথা এই প্রজন্ম ভাবতেই পারে না। OTT প্ল্যাটফর্মের জন্য ফিচার বা ওয়েব সিরিজও (Web Series)আজকাল ছন্দহীন নয়। তাই ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28th Kolkata International Film Festival) যে সুরেলা সন্ধ্যার আয়োজন হবে সে তো জানাই ছিল। কিন্তু বিশ্বকাপের ক্লাইম্যাক্স যখন দোরগোড়ায় তখন কি কলকাতা (Kolkata)’ সুর বনাম গায়ক ‘ বিতর্কে অংশ নেবে? ঠিক এই প্রশ্ন ছিল উদ্যোক্তাদের মাথায়, তবুও রিস্ক নিয়েই রবিবারের একতারা মঞ্চে আয়োজিত ‘সিনে আড্ডা’র(Cine Adda) দ্বিতীয় পর্ব।

সুর বড় না গায়ক, এই বিতর্ককে সঞ্চালনার আকারে উপস্থাপিত করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। অথচ অকপটে সেই কাজটি করলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়(Anindya Chatterjee)। সেটা কি তিনি সঙ্গীত পরিচালকের পাশাপাশি চিত্রপরিচালক হয়ে উঠেছেন বলেই, এই সন্দেহ উঁকি দিল দর্শকদের মনে। অতিথি তালিকায় সবার আগেই স্বনামধন্য শিল্পী হৈমন্তী শুক্লার (Haimanti Shukla) নাম। যিনি সুরের পক্ষে ভোট দিলেন আর অসুস্থতার মাঝেও সুরেলা কণ্ঠে বুঝিয়ে দিলেন, ‘ এখনও সারেঙ্গীটা বাজছে ‘ । অনুষ্ঠানে হাজির সুরজিৎ চট্টোপাধ্যায় (Surajit Chatterjee), বাংলা ব্যান্ড থেকে নিজস্ব ঘরানার গায়কীতে যিনি সবার মন জয় করেছেন। শীতের সন্ধ্যায় ‘ বারান্দায় রোদ্দুর ‘ আনলেন সবার অনুরোধে। নিজের আবদারেই গেলেন দেব,মিঠুন অভিনীত ‘ প্রজাপতি ‘ সিনেমার গান। অন্বেষা, লগ্নজিতা(Lagnajita), তরুণ তুর্কি রনজয় ভট্টাচার্যরা বললেন, সুরই গায়ককে সৃষ্টি করে তাই সকলেই ছন্দময় উপস্থাপনার সাক্ষী হয়ে উঠতে পারেন।

কিছু কথায় কিছু আড্ডায় সুর ভেসে উঠছে বারবার। এর মাঝে কিছু দর্শক ঘড়ির দিকে তাকালেন, যেন একতারা মুক্তমঞ্চের মাঠে বসে কাতারের মাঠের কথা চকিতে মনে পড়ল। সেই কথা বুঝলেন মঞ্চে উপবিষ্ট শিল্পীরাও। না আর দীর্ঘায়িত করা যাবে না। এমবাপে আর মেসির লড়াই মিস করতে চান না কেউই। এই অনুষ্ঠানে ‘আলবিদা’ শব্দ বলা যায় না। ফিরে আসার আশায় শেষ হল রবিবারের KIFF এর মঞ্চে ‘ সিনে আড্ডা। ‘

আরও পড়ুন- টিকল না রাম-বাম জোট! শ্যামপুরে সমবায় সমিতির নির্বাচনে সব আসনে জয়ী তৃণমূল

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...