Wednesday, June 24, 2026

“শীঘ্রই বিশ্বকাপে খেলবে ভারত”: দুর্নীতিকে ‘লাল কার্ড’ দেখিয়ে বার্তা মোদির

Date:

Share post:

আমরা কাতারে বিশ্বকাপের খেলা (FIFA World Cup 2022) দেখছি এবং মাঠে বিদেশী দল দেখছি। তবে আমার দেশের যুবদের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। তাই, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি আমি নিশ্চিত সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা ভারতেও একই ধরনের উৎসব উদযাপন করব এবং আমাদের তেরঙ্গা তুলে ধরব। রবিবার শিলংয়ের (Shillong) একটি ফুটবল মাঠে জনসভা করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এরপরই প্রধানমন্ত্রী জানিয়েছেন, খুব বেশি দিন আর বিদেশি দলের জন্য উল্লাস করতে হবে না। শীঘ্রই নিজের দলের সমর্থনে গলা ফাটাবেন দেশবাসী। তাঁর কথায়, আজ কাতারে বিশ্বকাপের ফাইনাল। আমরা বিদেশি দলের সমর্থনে উল্লাস করছি। কিন্তু আপনাদের আশ্বাস দিচ্ছি যে, সেই দিন আর দূরে নয়, যখন আমরা এ ধরনের আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করব।

পাশাপাশি এদিন নিজের সরকারের লাল কার্ড (Red Card) নীতি তুলে ধরেন নরেন্দ্র মোদি। তাঁর কথায়, ফুটবল ম্যাচে যখন কোনও খেলোয়াড় নীতির বিরুদ্ধে খেলেন, তখন তাঁকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। একইভাবে, উত্তর পূর্বে গত ৮ বছর আমরা অনুন্নয়ন, দুর্নীতি, রাজনৈতিক পক্ষপাতিত্ব, অস্থিরতার মতো বাধাবিপত্তিকে লাল কার্ড দেখিয়েছি। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ক্রীড়াক্ষেত্রেও উন্নয়নের চেষ্টা করছে সরকার। মোদি ঘোষণা করেন, দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে এখানেই।

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...