Monday, April 13, 2026

যা কিছু শুভ! বিশ্ব জয়ের পর গোলপোস্টের নেট কেন পোড়ালেন মেসিরা?

Date:

Share post:

দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার অবসান। কাতার বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টাইন ফুটবলে
নতুন ইতিহাস রচনা করেছেন মেসিরা। রুদ্ধশ্বাস ফাইনালে অনেক কিছু নতুনের পর আরও একটি নজরকাড়া ঘটনা ঘটিয়েছেন মেসিরা। যা কারও নজর এড়ায়নি।

ম্যাচের পরে আর্জেন্টিনার ফুটবলাররা গোলপোস্টের জাল কেটে পুড়িয়ে সঙ্গে নিয়ে গেলেন। ম্যাচের শেষে যে পোস্ট থেকে টাই-ব্রেকার জিতেছিল আর্জেন্টিনা, সেই দিকের পোস্টের জাল কেটে পুড়িয়ে সঙ্গে নিয়েছেন মেসিরা। যা এককথায় অভিনব সেলিব্রেশন।

কিন্তু কেন এমন করলেন মেসিরা? আসলে আর্জেন্টিনীয়রা একটু কুসংসস্কারাচ্ছন্ন। অবশ্য একে ”কুসংস্কার” বলে দাগিয়ে না দিয়ে সংস্কার বলা উচিত। আর্জেন্টিনীয়রা কিছু সংস্কার মেনে চলেন। তাঁদের বিশ্বাস, যে কোন ক্ষেত্রেই যেটা দিয়ে শুভ কোনও কিছুর উদযাপন হবে, উদযাপন শেষে সেটা পুড়িয়ে তার ছাইটা সঙ্গে রাখা। এটা নাকি ওঁদের পক্ষে আদ্যন্ত ভালো, শুভকর। গতকাল, রবিবারও সেটা হয়েছে। গতকাল টাই-ব্রেকারের সময়ে যেদিকের গোলপোস্টে মার্টিনেজ ফ্রান্সের মারা পেনাল্টি শট সেভ করেছিলেন, সেই দিকের জালই মেসিরা ছিঁড়ে নিয়ে গিয়েছেন। এটা নিয়ে ফিফা ট্যুইটও করে।

যেহেতু এই গোল সেভ-ই ওঁদের ফাইনালে জেতায় তাই আর্জেন্টিনীয় ফুটবলাররা মনে করেছেন, এই পোস্টের জাল পুড়িয়ে সেই ছাই সঙ্গে রাখাটা তাঁদের সংস্কারের পক্ষে উপযুক্ত হবে। তাই যা কিছু শুভ, সেটাই করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসিরা।

আরও পড়ুন:ফাইনালে হারের হতাশার জেরে ফ্রান্সের রাস্তায় বিশৃঙ্খলা, নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...