Saturday, June 20, 2026

সপ্তাহের শুরুতে কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা

Date:

Share post:

সপ্তাহের শুরুতে কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কিন্তু সোমবার ২ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। এ ছাড়া, হাওয়া অফিস জানিয়েছে, সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
সোমবার সকাল থেকে শহর ও শহরতলির নানা প্রান্তে হালকা কুয়াশা দেখা গিয়েছে। শীতের আমেজ অনুভূত হয়েছে ভোরের দিকে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশে সাময়িক বাধা পেয়েছে। তার জেরেই তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে। তবে মঙ্গলবার থেকে ফের পারদ নামবে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...