Monday, April 6, 2026

প্রাথমিকে বদলি বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, ছাত্র-শিক্ষকের অনুপাত জেনে সিদ্ধান্ত

Date:

Share post:

কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় শিক্ষকদের বদলি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাই কোর্ট। অনেক স্কুলে শিক্ষকের ঘাটতি নিয়েও বুধবার সমালোচনা করেছিল উচ্চ আদালত। শিক্ষক বদলি নিয়ে কোনও নীতি তৈরি করা যায় কি না, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে তা জানতে চান বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি, নতুন শিক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সোমবার আদালত জানিয়েছে, ‘রাজ্যকে ছাত্র ও শিক্ষকের অনুপাত জানাতে হবে। তারপরেই আদালত বদলির নির্দেশ দেবে। তার আগে কোনও বদলি সংক্রান্ত মামলার নির্দেশ নয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
তাঁর বক্তব্য, ‘শিক্ষকদের সুযোগ-সুবিধার অধিকার থাকলে ছাত্রদেরও অধিকার আছে।’
প্রসঙ্গত সপ্তাহদুয়েক আগেই বাঁকুড়ার এক স্কুলের কথা সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে যেখানে লকডাউনের সময় থেকে শিক্ষক নেই।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...