Wednesday, March 4, 2026

এখনই অবসর নয়, বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে খেলা চালিয়ে যেতে চান মেসি

Date:

Share post:

কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার দিনই ঘোষণা করেছিলেন, বহু কাঙ্খিত ট্রফিতে চুম্বন দিতে পারুন অথবা তা অধরাই থেকে যাক, বিশ্বকাপের ফাইনাল-ই হতে চলেছে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ ম্যাচ। কিন্তু বিশ্বকাপ জয়ের পর বিশ্ব ফুটবলের বরপুত্র মেসি তাঁর সিদ্ধান্ত থেকে সরে এলেন। ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা জানালেন, তাঁর অগুনিত ভক্তের জন্য আন্তর্জাতিক ফুটবলকে আরও কিছু সময় আলো ছড়াতে চান তিনি।

এ প্রসঙ্গে মেসি,বলেন, “গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।”

এর আগে আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। প্রতিটি আর্জেন্টাইনের মতো তাঁরও ছোটবেলার স্বপ্ন ছিল, একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন। কিন্তু ক্লাব ফুটবলে সব ট্রফি জিতে ফেললেও বিশ্বকাপ শিরোপা রয়ে গিয়েছিল অধরা।

২০১৪ বিশ্বকাপে ফাইনালও খেলেছিলেন। কিন্তু ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। আট বছর পর লুসাইলে ফ্রান্সকে হারিয়ে মিটল সেই অতৃপ্তি। স্বপ্নের ট্রফি হাতে মেসি বললেন, “আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।”

 

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...