Saturday, June 20, 2026

দিল্লি যাওয়া নিয়ে আইনি জট! অনুব্রতকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দুবরাজপুর আদালত। ২০২১ সালে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে  মঙ্গলবার সকালেই অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করে পুলিশ। এই নির্দেশ অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত দুবরাজপুর থানায় রাখা হবে অনুব্রত মণ্ডলকে।

আরও পড়ুন:সাতসকালে চাদর মুড়ে পুলিশের কনভয়ে অনুব্রত, নয়া মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ

এদিকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য সোমবারই ইডিকে অনুমতির নির্দেশ দিয়েছে দিল্লি আদালত। এদিনই দুবরাজপুর থানায় তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডল অভিযোগ দায়ের করেন অনুব্রতর বিরুদ্ধে। তাঁর অভিযোগ,শিবঠাকুর তৃণমূল ছেড়ে অন্য দলে যোগদানের কথা জানতে পারেন অনুব্রত মণ্ডল। এরপর দুবরাজপুরের পার্টি অফিসে তাঁকে ডেকে পাঠান অনুব্রত। সেখানেই অনুব্রত তাঁর গলা টিপে ধরেন। মঙ্গলবার সকালেই অনুব্রতকে দুবরাজপুর আদালতে তোলা হলে তাকে নিজেদের হেফাজতের  জন্য আবেদন করে রাজ্য পুলিশ। আদালতের তরফে অনুব্রতকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তারপরই অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাওয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।

এই ঘটনায় বিরোধীদের একাংশের অভিযোগ, কেষ্টর দিল্লি যাত্রা রুখতেই এই গোটা মামলা।পালটা তৃণমূলের তরফে জানানো হয়, বিজেপি স্বপ্নেও জেলার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দলের কোনও কর্মীর অভিযোগকে থানায় দায়ের করার কথা ভাবতেও পারে না। তাই এধরণের মন্তব্য করতে পারে।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...