Saturday, June 20, 2026

অ্যাসিড হামলা: অ্যগরা থেকে আসে অ্যাসিড! দিল্লি পুলিশকে জানাল ফ্লিপকার্ট

Date:

Share post:

দিল্লিতে স্কুলযাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় পুলিশকে নয়া তথ্য দিল ফ্লিপকার্ট। তারা জানিয়েছে, ওই ছাত্রীর মুখে যে অ্যাসিড ছোঁড়া হয়, তা আগরার একটি সংস্থা থেকে ফ্লিপকার্টে বিক্রি করা হয়।

আরও পড়ুন:স্কুল ছাত্রীর মুখে অ্যাসিড, মর্মান্তিক ঘটনা দিল্লির রাস্তায়

দিল্লিতে স্কুল ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।  অভিযোগ, গত ১৪ ডিসেম্বর সকালে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। দেখা যায়, হামলার পর যন্ত্রণায় ছটফট করছে কিশোরী। তার চোখের নীচের কিছুটা অংশও অ্যাসিডে পুড়ে যায় বলে জানান চিকিতসকরা।এরপরই ঘটনার তদন্তভার নেয় দিল্লি পুলিশ।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্তরা অনলাইন ই-কমার্স সংস্থা ফিল্পকার্ট থেকে অ্যাসিড কিনেছিল। অথচ ২০১৩ সালে দেশে অ্যাসিড কেনার উপর বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছিল কেন্দ্র। অথচ তা না মেনেই অ্যাসিড বিক্রি করা চলছিল বলে অভিযোগ। এই ঘটনায় ফ্লিপকার্টকে নোটিশ পাঠায়  কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ)।

কবে কখন কত টাকা দিয়ে অ্যাসিড কেনা হয়েছিল, ফ্লিপকার্টের মাধ্যমে আসলে কারা অ্যাসিড বিক্রি করেছে, সব তথ্য জানতে চাওয়া হয়। দিল্লি পুলিশকে সেই উত্তর দিয়েছে ফ্লিপকার্ট।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...