Wednesday, May 6, 2026

Panagarh : ডিজেলের পাইপলাইনে ফাটল, বালতি ভর্তি তেল লুট গ্রামবাসীদের

Date:

Share post:

পানাগর (Panagarh) সেনা ছাউনির পাশে বড়োসড়ো দুর্ঘটনার ইঙ্গিত। মঙ্গলবার দুপুর ১টা নাগাদ তেল লিক করার ঘটনা জানতে পারেন এলাকার বাসিন্দারা । মাটির নিচ দিয়ে যাওয়া তেলের পাইপ লিক (Pipe Leakage) করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ল ডিজেল (Diesel wasted following pipe leakage) । ঘটনাটি ঘটেছে পানাগর (Panagarh) বাইপাস সংলগ্ন পাঠান পাড়ার কবরস্থানের কাছে ৷

পানাগড় (Panagarh) সেনাছাউনির পাশে পাইপ লাইন লিক (Pipe Leakage) হয়ে যায় ৷ এর জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে ডিজেল ৷ ঘটনার কথা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে তেল নিতে বালতি ও জারিকেন হাতে নিয়ে ছুটে আসে এলাকাবাসীরা। রীতিমতো বালতি বালতি তেল নিয়ে হুড়োহুড়ি করতে দেখা যায় তাঁদের। ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঠিক কোথা থেকে পাইপ লিক করেছে সেই উৎস স্থল খোজার কাজও চলছে। ঘটনার স্থলে ঠিক আসেই পানাগর বায়ু সেনা ছাউনির (Panagar Air Force Base) সীমানা। তাই বড় বিপদ ঘটতে পারত বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...