Tuesday, March 24, 2026

বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট, দ্বিতীয় টেস্টেও নেই রোহিত

Date:

Share post:

বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ম‍্যাচ জিতে সিরিজে এগিয়ে কে এল রাহুলের দল। তবে দ্বিতীয় টেস্টেও নামছেন না রোহিত শর্মা। এনসিএ-র প্রাথমিক রিপোর্টে আশার কথা শোনা গেলেও শেষপর্যন্ত  ঢাকায় দ্বিতীয় টেস্টে নামা হচ্ছে না রোহিত শর্মার। আরও বিশ্রাম নিয়ে তিনি খেলবেন শ্রীলঙ্কা সিরিজ থেকে। দেশের মাঠে যে সিরিজ শুরু হবে ৩ জানুয়ারি থেকে।

বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট। এজন্য রবিবারই ঢাকা যাওয়ার কথা ছিল রোহিতের। কিন্তু তিনি যাননি। আঙুলের চোটে তাঁর আরও বিশ্রাম প্রয়োজন। ফলে দ্বিতীয় টেস্টেও দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রোহিত এই চোট পেয়েছিলেন। তাঁর বুড়ো আঙুলের হাড় সরে গিয়েছে। সেলাইও পড়েছে। জানা গিয়েছে অস্ট্রেলিয়া সিরিজ যেহেতু সামনে, বোর্ড রোহিতকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। এর আগে পুরোপুরি সেরে না ওটা যশপ্রীত বুমরাহকে মাঠে নামানোর খোসারত দিতে হয়েছিল। তাঁকে টি ২০ বিশ্বকাপে পাওয়া যায়নি। এই ঘটনায় ভারতীয় দলের ফিজিওকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

রোহিতের বদলে ভারতীয় দলে অভিমন্যু ঈশ্বরণকে ডেকে নেওয়া হলেও তাঁকে প্রথম টেস্টে খেলানো হয়নি। দ্বিতীয় টেস্টেও অভিমন্যুর খেলার সম্ভাবনা নেই। যদি না রাহুল বা শুভমন গিলের মধ্যে কেউ  চোট বা অসুস্থতায় ম্যাচের বাইরে চলে যান। এদিকে, বুধবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে আলোচনা হবে। এই বৈঠক ভার্চুয়ালি হবে। টি-২০ কোচ ও অধিনায়ক নিয়ে এই বৈঠকে কথা হতে পারে। আলোচনা হবে নতুন নির্বাচক কমিটি নিয়েও।

Related articles

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...