Tuesday, March 24, 2026

গোল্ডেন গ্লাভস নিয়ে কেন অশ্লীল’ আচরণ? মুখ খুললেন স্বয়ং মার্টিনেজ

Date:

Share post:

গত রবিবার ২০২২ কাতার বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে লিওনেল মেসির দল। এই প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তিনটি ক্লিন শিট রাখার পাশাপাশি নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে আর্জেন্তিনাকে জেতাতে সাহায্য করার জন্য টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পুরস্কার পান মার্টিনেজ। আর পুরস্কার হাতে পাওয়ার পরই বিতর্কে জড়িয়েছন আর্জেন্তাইন গোলরক্ষক। গোল্ডেন গ্লাভস হাতে নিয়ে  মঞ্চেই ‘অশ্লীল’ আচরণ করেন মার্টিনেজ। গোল্ডেন গ্লাভস নিয়ে তা নিজের যৌনাঙ্গের সামনে ধরেন তিনি। আর নিমিষেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি নেটিজেনরা কুকথা বলছেন এই ছবির। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং আর্জেন্তাইন গোলরক্ষক।

এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “ফরাসি ফুটবলাররা আমাকে কটূক্তি করছিল। সেই কারণেই ওদের জবাব দিয়েছিলাম। আমি ভাবমূর্তি নিয়ে ভাবি না।”

৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়। এই জয় নিয়ে মার্টিনেজ বলেন,” আমরা অনেক কষ্ট করেছি। ফাইনালে শুরুর দিকে ভেবেছিলাম যে, ম্যাচ আমাদের হাতে। পরে ফ্রান্স ম্যাচে ফেরে। খুব জটিল হয়ে যায় খেলাটা। শেষ মুহূর্তে ওরা একটা সুযোগ পেয়েছিল। আমার ভাগ্য ভাল যে গোলটা আটকে দিতে পেরেছিলাম। পা দিয়ে আটকে দিয়েছিলাম বলটা।”


 

Related articles

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...