Monday, April 6, 2026

২০২০ সালে কতজন ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীর আত্মহ*ত্যা? অভিষেকের প্রশ্নের জবাব নেই কেন্দ্রের কাছে

Date:

Share post:

২০২০ সালে দেশের ক্ষুদ্র, মাঝারি এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ঘটনাজনিত এবং আত্মহত্যার কারণে মৃত্যুর কোন তথ্য এবং পরিসংখ্যান নেই কেন্দ্রীয় সরকারের কাছে। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee) প্রশ্নের জবাবে এমনটাই জানাল কেন্দ্রীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রক।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, “এই মন্ত্রক ব্যবসায়ীদের দুর্ঘটনা এবং আত্মহত্যাজনিত কারণে মৃত্যুর কোনও তথ্য রাখে না।”
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, ২০২০ সালে অর্থাৎ করোনা মহামারীর সময়কালে দেশের ক্ষুদ্র, মাঝারি এবং অতিক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ঘটনাজনিত মৃত্যু এবং আত্মহত্যার কারণে মৃত্যুতে পরিবারগুলিকে কেন্দ্র সরকার ক্ষতিপূরণ দিয়েছে কি না? তার কোনও জবাব এদিন পাওয়া গেল না মোদি সরকারের কাছ থেকে। উল্লেখ্য, করোনা ও লকডাউনের জেরে চরম সংকটের মুখে পড়তে হয় দেশবাসীকে। সাধারণ মানুষের পাশাপাশি লকডাউনের জেরে চরম ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। অনটনের জেরে বহু ব্যবসায়ী বেছে নেন আত্মহত্যার পর। অথচ কেন্দ্রের রিপোর্ট বলছে, সরকার তাদের হিসেব রাখেনি।

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...