Saturday, April 4, 2026

ফের বহু দেশে চোখরাঙাচ্ছে করোনা, সতর্কতা অবলম্বনে বৈঠকে বসছেন স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু অনান্য দেশগুলিতে ফের হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা।তাতে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্র।আজ, বুধবার দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

আরও পড়ুন:করোনা পরিস্থিতি কাটিয়ে এবার রেকর্ড ভিড়ের সম্ভাবনা, ২১ডিসেম্বর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী

জানা গেছে, সকাল সাড়ে ১১টা নাগাদ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে বিশ্বের অনান্য দেশের করোনার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বৈঠকে কেন্দ্রের স্বাস্থ্য সচিব ছাড়াও, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের মহাপরিচালক রাজীব বাহল, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভিকে পল এবং টিকা সংক্রান্ত জাতীয় প্রযুক্তি উপদেষ্টা গ্রুপের চেয়ারম্যান এনএল অরোরাকে থাকতে বলা হয়েছে।
সম্প্রতিই চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও আমেরিকায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। আচমকাই করোনার এই বাড়বাড়ন্তে উদ্বিগ্ন কেন্দ্র। এর প্রভাব যাতে দেশে কোনওভাবেই না পড়ে তারজন্য তৎপর ভারত। করোনার গতিবিধি নিয়ে আগেভাগেই বৈঠক সেরে ফেলতে চায় কেন্দ্র। আজকের বৈঠকের পর রাজ্যগুলিকে নতুন করে গাইডলাইন পাঠানো হতে পারে।

ইতিমধ্যে কেন্দ্রের স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে লেখা সতর্কতা চিঠিতে তাই এই দেশে কোভিড আক্রান্তদের জিনোম সিকোয়েন্সে জোর দিতে বলেছেন। যাতে করোনার প্রজাতিকে নজরে রাখা যায়। নতুন প্রজাতির করোনা ভাইরাস এলেও যাতে দ্রুত চিহ্নিত করা যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...