Tuesday, April 7, 2026

Saket Court: শ্রদ্ধা মামলায় জামিনের আবেদন প্রত্যাহার আফতাবের আইনজীবীর

Date:

Share post:

শ্রদ্ধা ওয়ালকার (Shraddha Walkar) খু*নের মামলায় মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালার (Aaftab Poonawalla) জামিনের আবেদন প্রত্যাহার করলেন তাঁরই আইনজীবী। বৃহস্পতিবার সাকেত কোর্টে (Saket Court) তিনি এই আবেদন জানান। এদিকে আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালতে খারিজ হয়ে গেল আফতাবের জামিনের আবেদন। আদালতে আইনজীবী জানিয়েছেন, “ভুল বোঝাবুঝির কারণে জামিনের আবেদন করা হয়েছিল (Due to miscommunication)।”

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর শ্রদ্ধা মামলার শুনানি ছিল সাকেত কোর্টে। সেখানে আফতাবের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। ২৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লির তিহাড় জেলে (Tihar jail) রাখার নির্দেশ দেওয়া হয় অভিযুক্তকে। কিন্তু এরইমধ্যে ১৬ ডিসেম্বর আদালতে জামিনের আবেদন করেন আফতাবের আইনজীবী। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিচার প্রক্রিয়ায় উপস্থিত ছিল আফতাব।

উল্লেখ্য, শ্রদ্ধা ওয়ালকারকে (২৭) শ্বাসরোধ করে খুনের ঘটনায় নভেম্বর মাসে গ্রেফতার করা হয় আফতাবকে। তবে পুলিশি তদন্তে উঠে আসে মে মাসে খুন করা হয় শ্রদ্ধাকে। শ্বাসরোধ করে লিভ ইন পার্টনারকে খুন করেন অভিযুক্ত। তাঁর দেহ ৩৫ টুকরো করে তিন সপ্তাহ ধরে রাখা হয় ফ্রিজে। পরে মাঝ রাতে টুকরোগুলিকে অভিযুক্ত ছড়িয়ে দেয় দক্ষিণ দিল্লির (South Delhi) মেহলির (Mehrauli) বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে খবর, একটি ডেটিং অ্যাপে (Dating app) আলাপ হয় দুজনের। কিছুদিন মুম্বাইতে (Mumbai) থাকার পর তারা চলে আসেন দিল্লিতে। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডে তোলপাড় হয় গোটা দেশ।

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...